Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

ভিডিয়ো পোস্টে মোদী-শাহকে কটূক্তির অভিযোগ, খালিস্তানি স্লোগান, হার্ড কউরের অ্যাকাউন্ট বাতিল করল টুইটার

দ্য ওয়াল ব্যুরো: খালিস্তান আন্দোলনকে সমর্থন করে ভিডিয়ো পোস্ট। তাতে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটূক্তি করার অভিযোগ। র‍্যাপার হার্ড কউরের অ্যাকাউন্ট বাতিল করে দিল টুইটার। সম্প্রতি নিজের অ্যাকাউন্টে একটি ২

ভিডিয়ো পোস্টে মোদী-শাহকে কটূক্তির অভিযোগ, খালিস্তানি স্লোগান, হার্ড কউরের অ্যাকাউন্ট বাতিল করল টুইটার

শেষ আপডেট: 13 August 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: খালিস্তান আন্দোলনকে সমর্থন করে ভিডিয়ো পোস্ট। তাতে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটূক্তি করার অভিযোগ। র‍্যাপার হার্ড কউরের অ্যাকাউন্ট বাতিল করে দিল টুইটার। সম্প্রতি নিজের অ্যাকাউন্টে একটি ২ মিনিট ২০ সেকেন্ডের ভিডিয়ো আপলোড করে হার্ড কউর। অভিযোগ, সেই ভিডিয়োতেই নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে। খালিস্তান আন্দোলনের সমর্থনে চ্যালেঞ্জও জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে। এই ভিডিয়ো ভাইরাল হতেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় টুইটার। গেরুয়া শিবিরের কট্টর সমালোচক হিসেবেই সোশ্যাল মিডিয়ায় পরিচিত হার্ড কউর। নিজেকে বহুবার খালিস্তান আন্দোলনের সমর্থক হিসেবেও দাবি করেছেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি গানের ভিডিয়ো পোস্ট করেন কউর। সেই গানের কলি, 'উই আর ওয়ারিয়র্স...খালিস্তান জিন্দাবাদ।' এই ভিডিয়োটি নিয়েও সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। https://www.instagram.com/p/B1Bg_LJA6sp/?utm_source=ig_web_copy_link এর আগে জুনের মাঝামাঝি, সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উদ্দেশে কটূক্তি করার অভিযোগ উঠেছিল হার্ড কউরের বিরুদ্ধে। মহাত্মা গান্ধীর হত্যা নিয়ে সরাসরি আক্রমণ করেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবতকে। নিজের বেশ কিছু পোস্টে ২৬/১১ হামলা ও অন্যান্য জঙ্গি নাশকতার জন্য দায়ী করেন সঙ্ঘ প্রধানকে। সোশ্যাল মিডিয়ায় যোগী ও ভাগবতকে অপমান করা হয়েছে দাবি করে কউরের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান বারাণসীর এক আইনজীবী। তাঁর অভিযোগের ভিত্তিতে, র‍্যাপার হার্ড কউরের বিরুদ্ধে দেশদ্রোহ, উস্কানিমূলক মন্তব্য, মানহানি ও তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। বারে বারেই বিতর্কে জড়িয়েছেন হার্ড কউর। এর আগেও গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে। লুধিয়ানার একটি অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় দর্শকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও উঠেছিল তাঁর বিরুদ্ধে।

```