Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

টুইটারে গোমাংস খাওয়ার ছবি, ক্রমাগত হুমকিতে ছবি সরিয়ে ক্ষমা চাইলেন রামচন্দ্র গুহ

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির বৃত্তে সরাসরি না থেকেও, বিজেপির কড়া সমালোচক হিসেবে ইতিমধ্যেই পরিচিত তিনি। পেশায় ঐতিহাসিক সেই রামচন্দ্র গুহই এবার বিজেপির হুমকির মুখে। এর কারণ হল, গোমাংস খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। পরে অবশ্য সেই পো

টুইটারে গোমাংস খাওয়ার ছবি, ক্রমাগত হুমকিতে ছবি সরিয়ে ক্ষমা চাইলেন রামচন্দ্র গুহ

শেষ আপডেট: 9 December 2018 20:06

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতির বৃত্তে সরাসরি না থেকেও, বিজেপির কড়া সমালোচক হিসেবে ইতিমধ্যেই পরিচিত তিনি। পেশায় ঐতিহাসিক সেই রামচন্দ্র গুহই এবার বিজেপির হুমকির মুখে। এর কারণ হল, গোমাংস খাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। পরে অবশ্য সেই পোস্ট তুলে ক্ষমাও চেয়ে নেন রামচন্দ্র। সম্প্রতি গোয়ায় বেড়াতে  গিয়ে গো-মাংস খান 'ইন্ডিয়া আফটার গান্ধী'র রচয়িতা রামচন্দ্র গুহ। আর সেই ছবিই টুইটারে  পোস্ট করে দেন। এই ছবির কারণেই তাঁর উদ্দেশে টুইটারেই উড়ে আসে পরপর হুমকি। এই টুইটারে আক্রমণের পাশাপাশি হুমকি ফোনও পেয়েছেন বলে দাবি করেছেন রামচন্দ্র। এর পরেই টুইটটি মুছে দেন তিনি। পরে আরও একটি টুইট করে গোটা ঘটনার ব্যাখ্যাও দেন। রামাচন্দ্র লেখেন, "পুরনো গোয়ায় একটা মায়াবী সকাল কাটানোর পরে আমরা পানাজিতে এসে দুপুরের খাওয়া সারলাম। আর এটা বিজেপি-শাসিত রাজ্য বলে আমি ভাবলাম, গো মাংস খেয়ে উদযাপন করি।" এমন কথা লেখার পরেই এক টুইট ব্যবহারকারী লেখেন, উনি এক জন হিন্দু হয়ে গো-মাংস খেয়ে এবং সেটা প্রচার করে  ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছেন। তাঁর কি  উপযুক্ত  জবাব প্রাপ্য নয়! রামচন্দ্র জানান, এই  টুইট করেছেন আর কে  যাদব নামের এক ব্যক্তি। এছাড়া দিল্লির এক ব্যক্তির কথাও প্রকাশ্যে এসেছে। তিনি রামচন্দ্র এবং তাঁর স্ত্রীকে হুমকি দিয়েছেন বলে  অভিযোগ ঐতিহাসিকের। এর পরেই ক্ষমা চেয়ে নেন তিনি। দেখে নিন সেই টুইট। https://twitter.com/Ram_Guha/status/1071698067542335488

```