Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

অযোধ্যা মামলা নিয়ে শুনানি সোমবার

দ্য ওয়াল ব্যুরো : ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রামজন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত এলাকাকে তিন ভাগ করার রায় দিয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনগুলির ওপরে শুনানি শুরু হবে সোমবার। সুপ্রিম কোর্টের

অযোধ্যা মামলা নিয়ে শুনানি সোমবার

শেষ আপডেট: 29 October 2018 05:50

দ্য ওয়াল ব্যুরো : ২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট রামজন্মভূমি-বাবরি মসজিদের বিতর্কিত এলাকাকে তিন ভাগ করার রায় দিয়েছিল। সেই রায় চ্যালেঞ্জ করে বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে। সেই আবেদনগুলির ওপরে শুনানি শুরু হবে সোমবার। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি সঞ্জয় কিষান কাউল এবং কে এম জোসেফকে নিয়ে গঠিত বেঞ্চের সামনে ওই শুনানি হবে। এর আগে রামজন্মভূমি বিতর্ক নিয়ে শুনানির সময় ১৯৯৪ সালে আদালত রায় দেয়, মসজিদ ইসলামের অবিচ্ছেদ্য অংশ নয়। সেই রায় পুনর্বিবেচনার জন্য পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করার আর্জি জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। গত ২৭ সেপ্টেম্বর সেই আর্জি নাকচ করে দেওয়া হয়েছে।  সেদিনই বিচারপতিরা বলেছিলেন, অযোধ্যা মামলা নিয়ে শুনানি হবে ২৯ অক্টোবর। সোমবার প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন তিনটি বিষয়ে।  কবে থেকে রামমন্দির নিয়ে মামলার শুনানি শুরু হবে। রোজ শুনানি হবে কিনা। প্রধান  বিচারপতির বেঞ্চেই শুনানি হবে কিনা। বিজেপি নেতারা দাবি জানিয়েছেন, রায় দেওয়ার সময় সাধারণ মানুষের ভাবাবেগের কথা যেন সুপ্রিম কোর্ট খেয়াল রাখে।  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, শবরীমালা নিয়ে যেমন কোর্ট দ্রুত রায় দিয়েছে, রামমন্দির নিয়েও তাই দিক।

```