Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বিচারব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার, হাইকোর্টের অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

শুক্রবার কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের ২০০ বছরের উদযাপন অনুষ্ঠানে এসে একথা বললেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

বিচারব্যবস্থায় আমূল পরিবর্তন দরকার, হাইকোর্টের অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি

কলকাতা হাইকোর্টের অনুষ্ঠানে সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

শেষ আপডেট: 28 June 2024 21:30

দ্য ওয়াল ব্যুরো: মানুষের আস্থা বাড়াতে বিচার ব্যবস্থায় আমূল পরিবর্তনের দরকার রয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টের বার লাইব্রেরি ক্লাবের ২০০ বছরের উদযাপন অনুষ্ঠানে এসে একথা বললেন সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।

সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির কথায়, "নিম্ন আদালতে বিচারের জন্য মানুষের আস্থা বাড়াতে হবে।" এবং এক্ষেত্রে আইনজীবীদের আরও দক্ষ ভূমিকা পালনের আর্জি জানান তিনি।


এই প্রসঙ্গে অক্ষয় কুমার অভিনীত জলি এল এল বি সিনেমার প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, "জলি এল এল বি একটি সিনেমা হতে পারে। কিন্তু তার আইনজীবীরা নিজেদের প্রচেষ্টা থেকেই সত্যটা সমাজের কাছে তুলে ধরে ছিল। আইনজীবীদের মধ্যে ওই খিদেটাই একজন মানুষকে সুবিচার পাইয়ে দিতে অনেক সাহায্য করবে।।"

কীভাবে ভাল আইনজীবী হয়ে উঠবেন, সেই পরামর্শও দিয়েছেন চন্দ্রচূড়। প্রধান বিচারপতির কথায়, "আদালতে একজন নবীন আইনজীবীকে যেমন তাঁদের সিনিয়রদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখতে হবে, তেমনি একজন সিনিয়রকেও যথাযথ ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। তবেই তো একজন ভাল আইনজীবী হয়ে উঠতে পারবেন।"

প্রধান বিচারপতি বলেন, তরুণ তরুণীদের বেশি বেশি বিচার প্রক্রিয়ার প্রতি আগ্রহ বাড়াতে হবে। এই পেশায় নিয়ে আস্তে হবে। বাংলা-সহ এখন বিভিন্ন ভাষাতেও সুপ্রিম কোর্টে রায় দেওয়ার কথাও জানান প্রধান বিচারপতি।

কলকাতা হাইকোর্টের ইতিহাস তুলে ধরে চন্দ্রচূড় বলেন, " আলিপুর বোমা বিস্ফোরণ মামলায় কলকাতা হাইকোর্টে শুনানি হয়েছিল ঋষি অরবিন্দ ঘোষ, চিত্তরঞ্জন দাশদের। এমন বহু ইতিহাস জড়িয়ে রয়েছে কলকাতা হাইকোর্টের সঙ্গে। যা অবশ্যই নবীনদের আকর্ষন বাড়বে।"

প্রধান বিচারপতি এও মনে করিয়েছেন, আইনি পেশায় মহিলাদের আগ্রহ আগের চেয়ে অনেক বেড়েছে, যা অবশ্যই বিচার ব্যস্থার পক্ষে খুব ভাল লক্ষণ।


```