কোটা বিরোধী আন্দোলনের নেতা নিখোঁজ বাংলাদেশে
দ্য ওয়াল ব্যুরো : গত শনিবার নিখোঁজ হয়ে গিয়েছেন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের নেতা তারেক রহমান। সোমবার ক্রাইমস রিপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অফিসে সাংবাদিক বৈঠক করেন তারেকের বাবা আবদুল লতিফ ও মা শাহানা বেগম। আবদুল লতিফ বলেন, গত ১৪
শেষ আপডেট: 16 July 2018 12:12
দ্য ওয়াল ব্যুরো : গত শনিবার নিখোঁজ হয়ে গিয়েছেন বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনের নেতা তারেক রহমান। সোমবার ক্রাইমস রিপোর্টারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অফিসে সাংবাদিক বৈঠক করেন তারেকের বাবা আবদুল লতিফ ও মা শাহানা বেগম। আবদুল লতিফ বলেন, গত ১৪ জুলাই আমার সঙ্গে ফোনে তারেকের কথা হয়। সে বলেছিল, আমাকে কয়েকজন সাদা পোশাকের পুলিশ অনুসরণ করছে। তার পরেই সে নিখোঁজ হয়ে যায়। শনিবার সন্ধ্যা থেকে তার ফোন সুইচড অফ।
পরে শাহবাগ থানায় গিয়ে অভিযোগ করেন তারেকের বাবা। পুলিশ বলে, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করব।
সাহানা বেগম বলেন, আমার ছেলে কোনও অন্যায় করেনি। তাকে কেউ অনুসরণ করবে কেন? কেনই বা সে নিখোঁজ হয়ে গিয়েছে?
[caption id="attachment_19345" align="alignleft" width="300"]

সাংবাদিক বৈঠকে তারেক রহমানের বাবা ও মা[/caption]
কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাষ্টারস করার পরে তারেক চাকরির পরীক্ষা দেওয়ার জন্য এক কোচিং সেন্টারে ভর্তি হন। তিনি বাংলাদেশ জেনারেল স্টুডেন্টস রাইটস প্রোটেকশন কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।