Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

মগের মুলুক নাকি! টিউশন ইস্যুতে সংসদের জারি করা নির্দেশিকা নিয়ে প্রশ্ন শিক্ষক সংগঠনের

প্রাইভেট টিউশন করলেই চাকরি বাতিল করা হবে। প্রাথমিক শিক্ষকদের একাংশের প্রাইভেট টিউশন বন্ধে সম্প্রতি এমনই নির্দেশিকায় জারি করেছে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ।

মগের মুলুক নাকি! টিউশন ইস্যুতে সংসদের জারি করা নির্দেশিকা নিয়ে প্রশ্ন শিক্ষক সংগঠনের

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 30 July 2024 16:15

দ্য ওয়াল ব্যুরো: প্রাইভেট টিউশন করলেই চাকরি বাতিল করা হবে। প্রাথমিক শিক্ষকদের একাংশের প্রাইভেট টিউশন বন্ধে সম্প্রতি এমনই নির্দেশিকায় জারি করেছে পূর্ব মেদিনীপুর প্রাথমিক শিক্ষা সংসদ।

জেলা প্রাথমিক শিক্ষা সংসদের জারি করা ওই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সংসদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গৃহ শিক্ষকদের সংগঠন। বিষয়টি সদর্থক বলে মনে করছেন অভিভাবকদের অনেকেও। তবে সংসদের এমন ভূমিকা মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে প্রধান শিক্ষকদের সংগঠন ‘অ্যাডভান্সড সোসাইটি ফর হেডমাস্টারস অ্যান্ড হেডমিস্ট্রেসেস।


সংগঠনের রাজ্য সম্পাদক চন্দন মাইতি বলেন, "মগের মুলুক নাকি! এভাবে সরকারি চাকরি কাড়া যায় না। সংংসদের জারি করা নির্দেশিকা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ওনারা এভাবে শিক্ষকদের অপমান করতে পারেন না।"

নিজের দাবির সপক্ষে চন্দনবাবুর ব্যাখ্যা, "স্কুল আওয়ার্সে কেউ স্কুলে না পড়িয়ে বাইরে কিছু করলে কর্তৃপক্ষ পদক্ষেপ করতে পারে। কিন্তু স্কুলের সময়ের বাইরে শিক্ষকদের ব্যক্তিগত বিষয়ে এভাবে হস্তক্ষেপ করা যায় না। এটা স্বাধীনতায় হস্তক্ষেপের নামান্তর।"

 চন্দনবাবু আরও বলেন, "শিক্ষকরা ঠিক মতো পড়াচ্ছেন কি না, যথাযথ ক্লাস করাচ্ছেন কি না, সেজন্য আমরা নজরদারি বৃদ্ধির কথা বলেছিলাম। সেদিকে হুঁশ নেই পর্ষদের অথচ শিক্ষকদের বিরুদ্ধে মানুষকে খ্যাপানোর চেষ্টা হচ্ছে।"

ঘটনার সূত্রপাত, পূর্ব মেদিনীপুর জেলায় একটি নোটিস জারি করেছেন পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। স্পষ্ট বার্তায় তিনি জানিয়েছেন, যে সকল প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা প্রাইভেট টিউশান করছেন তাদের অবিলম্বে তা বন্ধ করতে হবে। না হলে চাকরি বাতিল হবে। ১৫ দিনের মধ্যে বিদ্যালয় পরিদর্শকদের এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংসদের তরফে এও জানানো হয়েছে,  প্রাথমিক শিক্ষা ব্যবস্থার হাল ফেরাতে এই উদ্যোগ। সংসদের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে গৃহ শিক্ষক সংগঠন। 


```