Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

জঙ্গি দলে যোগ দিয়ে খতম অধ্যাপক

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরি জঙ্গিদের দলে যোগ দিয়েছিলেন এক অধ্যাপক। রবিবার সকালে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হলেন তিনি। তাঁর নাম মহম্মদ রফি বাট। তিনি একসময় কাশ্মীর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। কয়েক বছর আগে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহি

জঙ্গি দলে যোগ দিয়ে খতম অধ্যাপক

শেষ আপডেট: 6 May 2018 08:06

দ্য ওয়াল ব্যুরো: কাশ্মীরি জঙ্গিদের দলে যোগ দিয়েছিলেন এক অধ্যাপক। রবিবার সকালে নিরাপত্তারক্ষীদের গুলিতে খতম হলেন তিনি। তাঁর নাম মহম্মদ রফি বাট। তিনি একসময় কাশ্মীর ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। কয়েক বছর আগে জঙ্গি গোষ্ঠী হিজবুল মুজাহিদিনে যোগ দেন। পুলিশের উচ্চপদস্থ অফিসার শৈলেন্দ্র মিশ্র বলেন, আমরা মহম্মদ রফি বাটের মা-বাবাকে অনুরোধ করেছিলাম, তাঁরা যেন ছেলেকে আত্মসমর্পণ করতে বলেন। সেইমতো তাঁরা আবেদন জানিয়েছিলেন। কিন্তু ছেলে তাঁদের কথা শোনেনি। রবিবার মহম্মদ রফি বাট বাদিগাম গ্রামে সম্ভবত হিজবুলের কম্যান্ডার সাদ্দাম পদদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। তাদের দেখে জঙ্গিরা গুলি চালাতে থাকে । দীর্ঘক্ষণ গুলি বিনিময়ের পরে পাঁচ জঙ্গি নিহত হয়। এক সিআরপি জওয়ান ও এক সেনাকর্মীরও আঘাত লেগেছে।

```