Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পদ্মবিভূষণ ফেরালেন প্রকাশ সিং বাদল, কৃষক আন্দোলনের প্রতি সংহতি

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে আগেই এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিল পাঞ্জাবের শিরোমণি আকালি দল। নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন, তাঁর পুত্রবধূ হরসিমরত বাদল কৌর। এবার কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কৃষি আইনের প্রতি

পদ্মবিভূষণ ফেরালেন প্রকাশ সিং বাদল, কৃষক আন্দোলনের প্রতি সংহতি

শেষ আপডেট: 3 December 2020 09:31

দ্য ওয়াল ব্যুরো: বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে আগেই এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছিল পাঞ্জাবের শিরোমণি আকালি দল। নরেন্দ্র মোদী মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছিলেন, তাঁর পুত্রবধূ হরসিমরত বাদল কৌর। এবার কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কৃষি আইনের প্রতিবাদে পদ্মবিভূষণ ফেরালেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। ২০১৫ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন প্রকাশ সিং। বৃহস্পতিবার ৯২ বছর বয়সী এই নেতা তা প্র্ত্যাখান করার কথা ঘোষণা করেছেন। শিরোমণি আকালি দল বিজেপির দীর্ঘদিনের শরিক। কিন্তু কৃষি আইন সেই সম্পর্কে চিড় ধরায়। এর মধ্যে পাঞ্জাবের একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব তাঁদের পুরস্কার ফিরিয়ে দিয়েছেন। তার মধ্যে যেমন রয়েছেন অলিম্পিকে অংশগ্রহণকারী হকি তারকা, তেমন রয়েছেন বক্সার-সহ অন্যান্য খেলার কিংবদন্তিরাও। এবার সম্মান ফেরালেন প্রকাশ সিং বাদল। আজ চতুর্থ দফায় কৃষক প্রতিনিধিদের সবঙ্গে বৈঠকের কথা কেন্দ্রের। তার আগে এদিন নিজের বাস ভবনে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিংয়ের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেখান থেকে বেরিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, "আমি স্বরাষ্ট্রমন্ত্রী কে বলেছি, দ্রুত সমস্যার সমাধান করুন নাহলে পাঞ্জাবের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তা ছাড়া নিরাপত্তার প্রশ্নটিও গুরুত্বপূর্ণ।" চার দিক থেকে দিল্লিকে ঘিরে রেখেছে পাঞ্জাব-হরিয়ানার হাজার হাজার কৃষক। স্তব্ধ জাতীয় সড়ক। কৃষক নেতাদের সাফ কথা, জরুরি অধিবেশন ডেকে সংসদে এই কালা আইন বাতিল করতে হবে। হুঁশিয়ারির সুরে ক্রান্তিকারী কিষান সমিতির এক নেতা বলেছেন, "এখনও দিল্লি ঢুকিনি। সরকারের টনক নাড়াতে যদি সেটা করতে তাহলে তাও করবেন দেশের অন্নদাতারা।" পরিস্থিতি যখন এমনই সরগরম তখন পদ্মবিভূষণ ফেরালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

```