Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

দানা বিদায় নিলেও দুর্ভোগ চলবে আরও কতদিন? সপ্তাহের পূর্বাভাস দিল আলিপুর

২৫ তারিখ 'দানা'র প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছিল।

দানা বিদায় নিলেও দুর্ভোগ চলবে আরও কতদিন? সপ্তাহের পূর্বাভাস দিল আলিপুর

প্রতীকী ছবি

শেষ আপডেট: 25 October 2024 17:51

দ্য ওয়াল ব্যুরো:  আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল, আজকে অর্থাৎ ২৫ তারিখ 'দানা'র প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছিল। এরই সঙ্গেই বলা হয়েছিল, দু'-এক জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 

ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, কলকাতা, হুগলি উত্তর ২৪ পরগনায় রয়েছে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, আজ দুই দিনাজপুর ও মালদায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের আর কোথাও তেমন কোনও সতর্কতার কথা বলা নেই।

এক নজরে দেখে নেওয়া যাক, কাল থেকে কেমন থাকবে বাংলার আবহাওয়া

২৬ তারিখ - বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ঝাড়গ্রাম ও দুই মেদিনীপুর ছাড়া আর কোথাও কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গের পাঁচটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর এবং মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের আশঙ্কা থাকছে।

২৭ তারিখ - দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। 

২৮ ও ২৯ তারিখ - দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। 

৩০ ও ৩১ তারিখ - দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


```