ফেসবুক বিভ্রাটকে লুফে নিয়েছিল পর্ণহাব, প্রতি ঘণ্টায় বেড়েছে ৫ লক্ষ দর্শক
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে বিশ্ব জুড়ে বড়সড় ধাক্কা খেয়েছিল সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের সার্ভার আচমকাই ডাউন হয়ে গিয়েছিল। কাজ করছিল না একটি অ্যাপও। সোশ্যাল মিডিয়ার এই তিন বড় অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সারা পৃথিবীর বিভিন্ন
শেষ আপডেট: 9 October 2021 08:43
দ্য ওয়াল ব্যুরো: সোমবার রাতে বিশ্ব জুড়ে বড়সড় ধাক্কা খেয়েছিল সোশ্যাল মিডিয়া। ফেসবুক, ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের সার্ভার আচমকাই ডাউন হয়ে গিয়েছিল। কাজ করছিল না একটি অ্যাপও। সোশ্যাল মিডিয়ার এই তিন বড় অ্যাপ বন্ধ হয়ে যাওয়ায় সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিপাকে পড়েছিলেন সাধারণ মানুষ। তবে এই সময়টাকে অন্যভাবে উপভোগ করার উপায়ও খুঁজে নিয়েছিলেন কেউ কেউ। ভিড় জমেছিল পর্ণহাবে (Pornhub)।
অপরাজেয় 'রাস্তার মাস্টার' দীপনারায়ণ, বাংলায় এমন হাজার দীপ জ্বলুক বার বার
পর্ণোগ্রাফির অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট পর্ণহাব। সোমবার রাতে সোশ্যাল মিডিয়া অকেজো হয়ে গেলে তার জনপ্রিয়তা আরও কয়েকগুণ বেড়ে যায়। দর্শকের সংখ্যা আচমকাই বেড়ে যায় ১০.৫ শতাংশ। শুধু তাই নয়, দেখা গেছে, ফেসবুক যখন হোঁচট খাচ্ছে, তখন প্রতি ঘণ্টায় ৫ লক্ষ করে দর্শক বেড়েছে পর্ণহাবে।
ফেসবুক এবং তার মালিকানাধীন বাকি দুটি অ্যাপ গত সোমবার রাতে যেভাবে বন্ধ হয়ে গেছিল তা রীতিমতো ঐতিহাসিক। এর আগে এত ঘণ্টা ধরে এত বড় বিভ্রাট দেখা গেছে বলে কেউ মনে করতে পারছেন না। আর ফেসবুকের এই ত্রুটি একেবারে লুফে নিয়েছে পর্ণহাব। কয়েক ঘণ্টাতেই ব্যাপক লাভ করে ফেলেছে তারা।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'