Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

ভূতের নামে মামলা করল গুজরাত পুলিশ

দ্য ওয়াল ব্যুরো : শ্বশুরবাড়িতে গায়ে আগুন দিয়ে পুড়ে মরতে চেয়েছিল মেয়েটি। সারা দেহ পুড়ে যাওয়ার আগেই আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে। তাকে সবাই প্রশ্ন করল, আত্মহত্যা করতে গিয়েছিলে কেন? সে নাকি বলেছে, একটা ভূত আমাকে বলেছিল, গায়ে কেরোসিন ঢেলে আগুন দ

ভূতের নামে মামলা করল গুজরাত পুলিশ

শেষ আপডেট: 7 July 2018 06:01

দ্য ওয়াল ব্যুরো : শ্বশুরবাড়িতে গায়ে আগুন দিয়ে পুড়ে মরতে চেয়েছিল মেয়েটি। সারা দেহ পুড়ে যাওয়ার আগেই আত্মীয়স্বজন তাকে উদ্ধার করে। তাকে সবাই প্রশ্ন করল, আত্মহত্যা করতে গিয়েছিলে কেন? সে নাকি বলেছে, একটা ভূত আমাকে বলেছিল, গায়ে কেরোসিন ঢেলে আগুন দাও। সেকথা শুনে পুলিশও ভূতের নামেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করেছে। গুজরাতের ভদোদরার ঘটনা। চোকারি নামে এক গ্রামে থাকত সেই মেয়েটি। নাম মনীষা পাধিয়ার।  তাকে এখন ভদোদরায় সরকারি এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আত্মীয়স্বজন এবং পাড়াপ্রতিবেশী, সকলের প্রশ্নের জবাবে সে নাকি একই কথা বলে চলেছে, একটা ভূত আমাকে বলেছিল, গায়ে কেরোসিন ঢালো।  তারপর দেশলাই জ্বালিয়ে গায়ে আগুন লাগিয়ে দাও। মনীষার বাবা অবশ্য ভূতের কথায় বিশ্বাস করছেন না। তিনি বলছেন, নিশ্চয় শ্বশুরবাড়িতে অশান্তি হয়েছিল। তাই আমার মেয়ে গায়ে আগুন দিয়েছে। কিন্তু পুলিশের ভূতের গল্পে বিশ্বাস করতে আপত্তি নেই।  তারা এফআইআরে লিখেছে, মনীষা পাধিয়ারকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিল এক অজ্ঞাতপরিচয় ভূত!

```