Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

অন্ধ মহিলাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ! গ্রেফতার স্বেচ্ছাসেবী সংস্থার দুই কর্মী

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী অন্ধ (blind woman), স্বামীর চোখেও নেই দৃষ্টি। এই অন্ধ দম্পতিকে সাহায্য করতেন এক স্বেচ্ছাসেবী সংস্থা। মাঝে মাঝেই সাহায্যের কারণে অন্ধ দম্পতির বাড়ি যেতেন সেই সংস্থার দুইজন কর্মী। অন্ধত্বের সুযোগ নিয়েই মহিলাকে বাড়িতে এ

অন্ধ মহিলাকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ! গ্রেফতার স্বেচ্ছাসেবী সংস্থার দুই কর্মী

শেষ আপডেট: 20 March 2023 07:46

দ্য ওয়াল ব্যুরো: স্ত্রী অন্ধ (blind woman), স্বামীর চোখেও নেই দৃষ্টি। এই অন্ধ দম্পতিকে সাহায্য করতেন এক স্বেচ্ছাসেবী সংস্থা। মাঝে মাঝেই সাহায্যের কারণে অন্ধ দম্পতির বাড়ি যেতেন সেই সংস্থার দুইজন কর্মী। অন্ধত্বের সুযোগ নিয়েই মহিলাকে বাড়িতে একা পেয়ে শারীরিক নিগ্রহের অভিযোগ উঠেছে সেই স্বেচ্ছাসেবী সংস্থার দুই কর্মীর বিরুদ্ধে।

গুজরাতের ভালসাদ এলাকার ঘটনা। শুক্রবার দুই অভিযুক্তকে গ্রেফতার (arrest) করা হয়েছে। এই ধর্ষণের ঘটনা গতবছর অগস্ট ও সেপ্টেম্বর মাসের। অভিযুক্ত কানা ভাদার্কা এবং দিলীপ দাক্সানি গুজরাতের সোলসুম্বা গ্রামের এক স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। সংস্থার তরফেই এলাকার অন্ধ ব্যক্তিদের খাবার ছাড়াও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র দান করা হত। নির্যাতিতা মহিলার বাড়িতেও সাহায্যের কারণে মাঝে মধ্যে যেতেন অভিযুক্তেরা।

নির্যাতিতার অভিযোগ, ঘটনার দিন একটি ফ্যান সারানোর জন্য অভিযুক্ত দু’জন গেছিল তাঁদের বাড়ি। কিছু কাজের অজুহাতে তাঁর স্বামীকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে গিয়েছিল দিলীপ। উল্লেখ্য, তাঁর স্বামীও অন্ধ। স্বামীর অনুপস্থিতিতে বাড়িতে একা পেয়ে ওই মহিলাকে কানা নামে ব্যক্তি ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার এক মাস পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আবারও সেই মহিলার বাড়িতে আসে ওই দুই ব্যক্তি। এবার দিলীপ সেই একই কাজ করে এমনটাই অভিযোগ করেছেন নির্যাতিতা।

সম্প্রতি ভালসাদ থানায় ওই দুই কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা মহিলা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ (Police)। দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

কিন্তু গতবছর অগস্টের ঘটনা, এত দিন বাদে অভিযোগ দায়ের করলেন কেন নির্যাতিতা! তদন্ত করে দেখছে পুলিশ।

‘মিসেস চ্যাটার্জী’র লড়াই এখনও চলছে! সাগরপাড়ে আজও সন্তানদের থেকে আলাদা সাগরিকা


```