Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আমি একদম শক্ত আছি, চিন্তা করবেন না: গুজব উড়িয়ে বার্তা পেলের

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল মাঠে তাঁর খেলা দেখা জন্য মুখিয়ে থাকতেন মানুষ। দেশের হয়ে জিতেছেন তিনটে বিশ্বকাপ। বিশ্বের আর কোনও ফুটবলারের নামের পাশে এই কৃতিত্ব লেখা নেই, সেই পেলে জীবনের লড়াইয়ে হেরে যাবেন? ভক্তদের আকুল প্রার্থনা যেন কাজ দিয়েছে

আমি একদম শক্ত আছি, চিন্তা করবেন না: গুজব উড়িয়ে বার্তা পেলের

শেষ আপডেট: 3 December 2022 22:10

দ্য ওয়াল ব্যুরো: ফুটবল মাঠে তাঁর খেলা দেখা জন্য মুখিয়ে থাকতেন মানুষ। দেশের হয়ে জিতেছেন তিনটে বিশ্বকাপ। বিশ্বের আর কোনও ফুটবলারের নামের পাশে এই কৃতিত্ব লেখা নেই, সেই পেলে জীবনের লড়াইয়ে হেরে যাবেন? ভক্তদের আকুল প্রার্থনা যেন কাজ দিয়েছে (Pele Health Condition)। অন্তত শনিবার মধ্যরাতে পেলের সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলে সেই খবরই মেলে। নিজেই জানিয়েছেন, আমি একদম শক্ত আছি, চিন্তা করবেন না।

গত মঙ্গলবার ফুটবল সম্রাটকে (Pele) হাসপাতালে ভর্তি হতে হয়েছে বলে খবর মেলে। জানা যায়, তাঁর শরীর ফুলতে শুরু করেছিল। এর আগে কখনও এই রকম হয়নি বলে চিন্তায় পড়ে যান গোটা বিশ্বের ভক্তরা। কিন্তু শুক্রবার নিজেই সোশ্যাল মিডিয়ায় জানান যে, তিনি সুস্থ আছেন। প্রতি মাসের মতো রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন।

এই খবর পেতেই কিছুটা আশ্বস্ত হন সকলেই। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই খবর মেলে কেমো থেরাপিতে সাড়া দিচ্ছেন না পেলে। ব্রাজিলীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, পেলের শরীরে কাজ করছে না কেমোথেরাপি। অবস্থা এতটাই সংকটজনক যে, তাঁকে 'প্যালিয়াটিভ কেয়ার'-এ রাখা হয়েছে।

গোটা বিশ্বে ফের নতুন করে উদ্বেগ বাড়ে। তবে শনিবার রাতে পেলের পোস্ট যেন কিছুটা স্বস্তির হাওয়া বয়ে নিয়ে এল। এদিন তিনি হাসপাতালের একটি মেডিক্যাল বুলেটিনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, 'আমার বন্ধুরা, আমি সবাইকে শান্ত ও ইতিবাচক রাখতে চাই। আমি শক্তিশালী। আমি যথারীতি আমার চিকিৎসা অনুসরণ করছি। আমি যেসব যত্ন পেয়েছি তার জন্য গোটা মেডিক্যাল টিমকে ধন্যবাদ জানাই।'

এখানেই শেষ করেননি তিনি। পেলে যে এখনও কতটা ফুটবল নিয়ে বেঁচে আছেন তা হাসপাতালের বেডে শুয়েও বুঝিয়ে দিলেন। লিখলেন, 'আমার ইশ্বরের প্রতি বিশ্বাস আছে। সারা বিশ্ব থেকে প্রাপ্ত ভালবাসা আমাকে শক্তি দেয়। বিশ্বকাপে ব্রাজিলকে দেখুন!'

উল্লেখ্য, বিশ্বকাপ দেখতে কাতারে আসতে চেয়েছিলেন ৮২ বছরের এই কিংবদন্তি। কিন্তু চিকিৎসকদের নিষেধে শেষ পর্যন্ত আর কাতারের প্লেনে ওঠা হয়নি তাঁর। তবুও বিশ্বকাপ থেকে নিজেকে দূরে রাখতে পারছেন কই ফুটবল সম্রাট পেলে!

অতি সংকটজনক পেলে! চিকিৎসায় সাড়া দিচ্ছেন না ফুটবল সম্রাট


```