Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মাঝ আকাশে মৃত যাত্রী, কেরলে ফিরলো এয়ার ইন্ডিয়ার শারজাগামী বিমান

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হলো এক যাত্রীর। মাঝ পথ থেকে ফিরে আসতে হলো এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে। মঙ্গলবার তিরুঅনন্তপুরম থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি যাচ্ছিল শারজা। মাঝ আকাশেই হৃদরোগে আক্রান্ত হন এক যাত্রী। তাঁকে বাঁচা

মাঝ আকাশে মৃত যাত্রী, কেরলে ফিরলো এয়ার ইন্ডিয়ার শারজাগামী বিমান

শেষ আপডেট: 4 June 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হলো এক যাত্রীর। মাঝ পথ থেকে ফিরে আসতে হলো এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে। মঙ্গলবার তিরুঅনন্তপুরম থেকে এয়ার ইন্ডিয়ার বিমানটি যাচ্ছিল শারজা। মাঝ আকাশেই হৃদরোগে আক্রান্ত হন এক যাত্রী। তাঁকে বাঁচানোর জন্য যা যা করা সম্ভব, সবই করেন এআই ৯৬৭ উড়ানের কর্মীরা। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। গত ১৯ মে একই ধরনের একটি ঘটনা ঘটে। দিল্লি থেকে মাসকাট যাওয়ার পথে মাঝ আকাশে হার্ট অ্যাটাক হয় ৩৩ বছরের এক যাত্রীর। বিমানটি জামনগরের এয়ার ফোর্স বেসে অবতরণ করে। সেখান থেকে ওই অসুস্থ যাত্রীকে জামনগরের গুরু গোবিন্দ সিং হাসপাতালে ভর্তি করানো হয়। সঙ্গে যান বায়ুসেনার এক ডাক্তার। সাধারণত বাণিজ্যিক বিমানকে বায়ুসেনার বেসে অবতরণ করার অনুমতি দেওয়া হয় না। কিন্তু এই অনুমতি দেওয়া না হলে অসুস্থ যাত্রীকে হাসপাতালে ভর্তি করাতে আরও দেরি হতো, তাই এই অনুমতি দেওয়া হয়।

```