শেষ আপডেট: 3 November 2018 03:34
শুক্রবার আকবরও সেই অভিযোগ অস্বীকার করে তাঁর আইনজীবীর মাধ্যমে জানান, পল্লবীর সঙ্গে তাঁর সম্পর্ক পারস্পরিক সম্মতিতে তৈরি হয়েছিল। প্রথমবার স্বামীর বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগ প্রসঙ্গে মুখ খোলেন আকবর স্ত্রী মল্লিকা আকবরও। জানান, পল্লবীর সম্মতিতেই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন আকবর। ২৩-২৪ বছর আগের সেই ঘটনায় তাঁদের পরিবারে অশান্তির ঝড় উঠেছিল।
শনিবার সব দাবিকেই অস্বীকার করে পল্লবী আকবরের বিরুদ্ধে টুইট করেন। বলেন-"আকবরের বিরুদ্ধে তোলা আমার অভিযোগ সম্পূর্ণ সত্যি।মহিলাদের সম্মান দিতে আকবর জানেন না। উনি একজন ক্ষমতালোভী, যৌন হেনস্থাকারী, যিনি অভিযোগকারী সমস্ত মহিলার সঙ্গেই সম্মতিতে সম্পর্কে গিয়েছেন বলে দাবি করছেন। যেভাবে যৌন হেনস্থাকারীরা নিজেদের বাঁচাতে করে থাকেন।"
আকবরের দাবি অস্বীকার করে পল্লবীর টুইট-
https://twitter.com/pgogoi/status/1058428796683071488এর আগে যৌন হেনস্থার অভিযোগকে অস্বীকার করে সাংবাদিকা প্রিয়া রামানির বিরুদ্ধে মানহানির মামলা করেন আকবর। তার পরেই নিজের মন্ত্রীত্ব পদ খোয়াতে হয় আকবরকে।
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন