Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পাকিস্তান সন্ত্রাসের কারবার খুলে বসেছে, কাশ্মীরের সঙ্গে তার সম্পর্ক নেই: জয়শঙ্কর

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক আদালতের মতো জায়গায় এই প্রসঙ্গ তুলেছে ইসলামাবাদ। কিন্তু সব জায়গাতেই তাদের বিফল হতে হয়েছে। পাকিস্তান

পাকিস্তান সন্ত্রাসের কারবার খুলে বসেছে, কাশ্মীরের সঙ্গে তার সম্পর্ক নেই: জয়শঙ্কর

শেষ আপডেট: 25 September 2019 08:14

দ্য ওয়াল ব্যুরো : জম্মু-কাশ্মীরের উপর থেকে স্পেশ্যাল স্ট্যাটাস তুলে নেওয়ার পর থেকেই এর বিরোধিতা করে আসছে পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক আদালতের মতো জায়গায় এই প্রসঙ্গ তুলেছে ইসলামাবাদ। কিন্তু সব জায়গাতেই তাদের বিফল হতে হয়েছে। পাকিস্তানের এই বিরোধিতা যে শুধুমাত্র কাশ্মীরের জন্য নয়, বরং সন্ত্রাসকে জিইয়ে রাখা ও ছড়িয়ে দেওয়ার জন্য, এমনটাই দাবি করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর দাবি, পাকিস্তান সন্ত্রাসের কারবার খুলে বসেছে। কাশ্মীরের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। আমেরিকার নিউ ইয়র্কে এশিয়া সোসাইটির এক অনুষ্ঠানে গিয়ে এ কথা বলেন জয়শঙ্কর। তাঁর বক্তব্য, পাকিস্তানের সঙ্গে যে কোনও বিষয়েই কথা বলতে পারে ভারত। কিন্তু 'টেররিস্তানের' সঙ্গে কথা বলার কোনও মানে নেই। তিনি বলেন, "আমরা আমাদের সীমান্তের মধ্যে যা পরিবর্তন করার করেছি। এর সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। তাও তারা বিরোধিতা করছে। পাকিস্তান সন্ত্রাসের নামে একটা বিশাল কারবার খুলে বসেছে। এটা শুধুমাত্র কাশ্মীরের মধ্যেই সীমাবদ্ধ নেই। বাস্তবে কাশ্মীরের সঙ্গে এর কোনও সম্পর্কই নেই। তারা ভারতের বিরুদ্ধে এই সন্ত্রাসের কারবার খুলে বসেছে।" বিদেশমন্ত্রী আরও বলেন, "৭০ বছর ধরে কাশ্মীরের ফায়দা তুলেছে পাকিস্তান। এতদিন ধরে কাশ্মীরকে ভারতের থেকে আলাদা করে রাখা হয়েছিল। এই আলাদা থাকার সুযোগ নিয়ে কাশ্মীরের মানুষদের ভুল বুঝিয়ে সন্ত্রাস চালিয়েছে জইশ, হিজবুল বা লস্করের মতো জঙ্গি সংগঠন। কাশ্মীরের মানুষদের উন্নয়ন হয়নি। তার সুযোগ নিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখন কাশ্মীরও ভারতের অন্যান্য রাজ্যের মতোই। তাই ৭০ বছর ধরে চালানো এই সন্ত্রাস আর চালাতে পারছে না পাকিস্তান। তাদের এতদিনের চালানো সন্ত্রাসের মডেল ব্যর্থ হয়ে যাওয়ায় হতাশ হয়ে পড়ছে তারা।" পাকিস্তানের এই সন্ত্রাসের লক্ষ্য যে শুধু কাশ্মীর নয়, তা উদাহরণ দিয়ে দেখিয়েছেন বিদেশমন্ত্রী। জয়শঙ্কর বলেন, "গত কয়েক বছরে মুম্বইয়ে হামলা হয়েছে। দেশের ভিতরে আরও একাধিক জায়গায় হামলা চালানোর চেষ্টা করেছে জঙ্গিরা। এতেই বোঝা যাচ্ছে, ওরা চায় সন্ত্রাস যেন গোটা ভারতে ছড়িয়ে পড়ুক। কাশ্মীরকে শুধুমাত্র একটা হাতিয়ার বানিয়েছে পাকিস্তান। কিন্তু এখন সেখানকার মানুষ সেটা বুঝতে পারছেন। আর তাই তাঁদের নিজেদের দলে টানার এত চেষ্টা পাক সরকারের।" কাশ্মীরের দিকে না তাকিয়ে পাক সরকারের উচিত নিজের দেশের মানুষ ও অর্থনীতির দিকে লক্ষ্য দেওয়া, এমনটাই মনে করেন বিদেশমন্ত্রী। কাশ্মীর ছাড়া অন্য বিষয়ে যে পাকিস্তানের সঙ্গে ভারতের কোনও বিরোধ নেই, তাও এ দিন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি। জয়শঙ্কর বলেন, "একাধিক বিষয়ে আমাদের মতের মিল রয়েছে। অনেক ব্যাপারে আমরা পাকিস্তানকে সাহায্য করেছি। ভবিষ্যতেও হয়তো করব। কিন্তু সেটা তখনই যখন পাকিস্তান এই সন্ত্রাসের রাস্তা থেকে সরে আসবে।" অবশ্য সন্ত্রাস চালানোর চেষ্টা করলে যে পাকিস্তানকে রেয়াত করা হবে না, তাও জানিয়ে দিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, "পাক সরকার, সেনা ও জঙ্গিরা যদি ভারতে সন্ত্রাস চালানোর চেষ্টা করে, তাহলে ঠিক সেটাই করা হবে যা আমেরিকা আফগানিস্তানের সঙ্গে করেছে। ঘরে ঢুকে তাদের জবাব দেব আমরা। এটা নতুন ভারত। এই ভারত যেমন সবার পাশে থাকে, দরকার পড়লে ঘরে ঢুকে শত্রুকে ধ্বংস করতেও পারে।"    

```