Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদের

অবশেষে খুলে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল, বুধবার থেকে করা যাবে আবেদন

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরও ওবিসি সংরক্ষণ জটে আটকে ছিল ভর্তি প্রক্রিয়া। তবে মঙ্গলবার অবশেষে খুলে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল।

অবশেষে খুলে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল, বুধবার থেকে করা যাবে আবেদন

ব্রাত্য বসু

শেষ আপডেট: 17 June 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরও ওবিসি সংরক্ষণ জটে আটকে ছিল ভর্তি প্রক্রিয়া (Admission Process)। তবে মঙ্গলবার অবশেষে খুলে গেল কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল (Admission Portal)। আগামী ১৮ জুন অর্থাৎ বুধবার সকাল ১০টা থেকেই এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। বিকাশ ভবন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)।

এই বছর উচ্চশিক্ষা বিভাগ ১৭টি সরকার-পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীন মোট ৪৬০টি সরকারি এবং সরকার-পোষিত কলেজে এই কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে। ব্রাত্য অবগত করেন, এই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন শিক্ষার্থীরা। অনলাইন পোর্টাল সম্পর্কেও বিস্তারিত জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কীভাবে, কতটা স্বচ্ছভাবে এটি কাজ করবে, তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, গতবার এই ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনও অভিযোগ ওঠেনি। পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবেই হয়েছিল। এবারও তেমনই হবে। তবে এই ভর্তি পোর্টাল কীভাবে কাজ করবে, তা দেখে নেওয়া যাক -

*প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে লগ-ইন।

*একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২৫টি আবেদন করতে পারবে তার পছন্দের ক্রমানুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় পাল্টাতে পারবে।

*আবেদন করার সময়সীমা পার হলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে।

*একবার আবেদনের ভিত্তিতেই পড়ুয়ারা তাদের পছন্দের একাধিক কলেজে আবেদন করতে পারবে।

*প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনও শিক্ষার্থীকে সশরীরে কলেজে যেতে হবে না।

*পড়ুয়ারা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইনে এই পোর্টালের মাধ্যমে টাকা জমা দিয়ে ভর্তি হতে পারবে। 

প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে ১ জুলাই। তবে শিক্ষামন্ত্রী এও জানিয়েছেন, প্রথম দফার সবার ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হলে কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই তালিকায় পড়ুয়ারা তাদের পছন্দের আসন যা আগের তালিকা অনুযায়ী পায়নি সেগুলি ফাঁকা থাকলে মেধার ভিত্তিতে আবার ভর্তির সুযোগ পাবে।  

ব্রাত্য এও জানান, আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে ভর্তি হতে যে টাকা লাগবে তা যদি আগে দেওয়া ভর্তির টাকা থেকে বেশি হয়, তবে কেবলমাত্র অতিরিক্ত টাকাই দিতে হবে শিক্ষার্থীদের। নতুন করে পুরো টাকা দিতে হবে না।

টাকা জমা দেওয়ার জন্য এবার তিনটি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, এর মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটি পড়ুয়াদের বহন করতে হবে না। তা দেবে রাজ্য সরকার। 
 


```