Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বাজারের ব্যাগে শিশুকে নিয়ে লোকাল ট্রেনে মহিলা, তুমুল হইচইয়ের পর আটক করল পুলিশ

ট্রেনে অন্যান্য যাত্রীদের সন্দেহ হওয়ায় মহিলাকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়।

বাজারের ব্যাগে শিশুকে নিয়ে লোকাল ট্রেনে মহিলা, তুমুল হইচইয়ের পর আটক করল পুলিশ

বিরাটি স্টেশনে তুমুল উত্তেজনা

শেষ আপডেট: 26 June 2024 12:54

দ্য ওয়াল ব্যুরো: সাত সকালে বিরাটি স্টেশনে তুলকালাম কাণ্ড। বনগাঁ - মাঝেরহাট লোকাল ট্রেনে এক মহিলার বাজারের ব্যাগ থেকে উদ্ধার হল শিশু। অভিযোগ, পাচারের জন্য ট্রেনে  ব্যাগে করে এক বছরের শিশুকে নিয়ে যাচ্ছিল ওই মহিলা। সন্দেহ হতেই মহিলাকে জিআরপি-র হাতে তুলে দেয় অন্যান্য যাত্রীরা। এই ঘটনাকে কেন্দ্র করে বিরাটি স্টেশনে হইচই পড়ে যায়। 

ইতিমধ্যে ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে রেল পুলিশ। ছেলেধরা সন্দেহে ট্রেনের ভিতরেই অভিযুক্তকে গণপিটুনি দেওয়ার অভিযোগও উঠেছে। মহিলাকে জেরা করে উদ্ধার হওয়া শিশুর পরিচয় জানার চেষ্টা চলছে।

এদিকে শিশু পাচারের অভিযোগে অফিস টাইমে বিরাটি স্টেশনে ব্যাপক উত্তেজনা ছড়ায়। যাত্রীরা বেশ অনেকক্ষণ ট্রেন অবরোধ করেন। একের পর ট্রেন আটকে পড়ে। পাল্টা ভিড় সরাতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ তুলেছেন যাত্রীরা। 

রেল পুলিশ সূত্রের খবর, বুধবার দত্তপুকুর থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন ওই মহিলা। তাঁর হাতে ছিল একটি বাজারের ব্যাগ। কিন্তু ব্যাগটি ক্রমশ নড়াচড়া করতেই অন্যান্য যাত্রীদের সন্দেহ হয়। এরপরই ব্যাগে কী রয়েছে সেবিষয়ে মহিলাকে জিজ্ঞাসা করেন কয়েকজন। প্রাথমিকভাবে অস্বীকার করলেও পরে দেখাতে বাধ্য হন তিনি। ব্যাগ খুলতেই যাত্রীদের বুঝতে আর বাকি থাকে না। ব্যাগে বন্দি করে শিশুকে নিয়ে যাচ্ছিল ওই মহিলা।

যাত্রীদের একাংশ দাবি জানায়, তাঁদের হাতে ওই মহিলাকে ছেড়ে দিতে হবে। কিন্তু পুলিশ অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। এরপরই বিরাটি স্টেশন চত্বরে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা রেললাইন অবরোধ করে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।


```