১৪ বছর আগের স্মৃতি ফেরালেন যুবি, ছয় ছক্কায় বিধ্বস্ত করেছিলেন ব্রডকে
দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি সততই সুখের, তা যদি রোমহর্ষক হয়, তা হলে তো আরও। এরকমই একটি স্মৃতি টুইটের মাধ্যমে ফেরালেন যুবরাজ সিং (Yuvraj Singh)। তিনি প্রথম টোয়েন্টি ২০ বিশ্বকাপের (Twenty 20) একটি স্মৃতি ফিরিয়েছেন, যা গোটা বিশ্বকে সেবার আলোড়িত করে
শেষ আপডেট: 19 September 2021 12:53
দ্য ওয়াল ব্যুরো: স্মৃতি সততই সুখের, তা যদি রোমহর্ষক হয়, তা হলে তো আরও। এরকমই একটি স্মৃতি টুইটের মাধ্যমে ফেরালেন যুবরাজ সিং (Yuvraj Singh)। তিনি প্রথম টোয়েন্টি ২০ বিশ্বকাপের (Twenty 20) একটি স্মৃতি ফিরিয়েছেন, যা গোটা বিশ্বকে সেবার আলোড়িত করেছিল।
যুবরাজের ব্যাট থেকে এসেছিল ছয় বলে ছয় ছক্কা, তিনি মেরেছিলেন ব্রিটিশ পেসার স্ট্রুয়ার্ট ব্রডকে। ১৪ বছর আগের ঘটনা, কিন্তু ক্রিকেটপ্রেমীদের মনে এখনও সমান সজীব।
ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯ তম ওভারে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন ভারতের নামী ক্রিকেটার। ওভারের আগে দলের নেতা অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কথা কাটাকাটি হয় যুবরাজের। সেই রাগের জ্বালা যেন মিটিয়েছিলেন ব্রডের উপর। প্রতিটি বল গ্যালারিতে পাঠিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিলেন।
আরও পড়ুন: টোকিওয় পদকজয়ীদের পাতে রাষ্ট্রপতি ভবনে ছিল 'মিনি ভারত'
ওভারের প্রথম বলটা উড়ে গিয়েছিল ডিপ মিড উইকেটে। দ্বিতীয় বল যায় স্কোয়ার লেগের দিকে। পরেরটা ওয়াইড লং অফ এবং ডিপ পয়েন্টের দিকে। পঞ্চম বলটা মেরেছিলেন স্কোয়ার লেগের উপর দিয়ে। শেষটা লং অনের দিকে। নন স্ট্রাইকার এন্ডে সেদিন ছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি গোটা ওভার যুবিকে উদীপ্ত করে গিয়েছিলেন।
সেই ঘটনার কথা উল্লেখ করে ইংরেজ পেসার ব্রডের বাবা, ক্রিস ব্রড যুবরাজকে বলেছিলেন, ‘‘তুমি তো আমার ছেলের কেরিয়ারটাই শেষ করে দিলে।’’
https://twitter.com/ICC/status/1439446654030024709
২০০৭ সালের ১৯ সেপ্টেম্বর, ডারবানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের ম্যাচে মাত্র ১২ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন যুবি। টি-২০ ক্রিকেটের ইতিহাসে এটিই এখনও পর্যন্ত দ্রুততম হাফ-সেঞ্চুরির বিশ্বরেকর্ড।
যুবরাজ সেদিন তাঁর ধ্বংসাত্মক ইনিংস শেষ করেন ১৬ বলে ৫৮ রানে। মোটে ১৪ মিনিট ক্রিজে ছিলেন তিনি। মারেন ৩টি চার ও ৭টি ছক্কা। ভারত ইংল্যান্ডকে ১৮ রানে পরাজিত করে সেই ম্যাচে। শেষমেশ দক্ষিণ আফ্রিকা থেকে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরে মহেন্দ্র সিং ধোনির টিম ইন্ডিয়া।
সেদিনের সেই স্মৃতি ফিরিয়েছেন যুবি নিজে, আবার আইসিসি, এমনকি মুম্বই ইন্ডিয়ান্সও স্মরণ করেছেন ওই স্বপ্নের ইনিংসকে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'