Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

বাসস্টপে দাঁড়ানো পথচারীদের ধাক্কা তীব্র গতির ট্রাকের, মধ্যপ্রদেশে মৃত্যু ৬ জনের

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত রাস্তার মোড়ে একটি বাসস্টপে জটলা করে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। আচমকাই সেই জটলার মধ্যে ঢুকে গেল তীব্র গতিতে ছুটে আসা ট্রাক (Truck Rams People At Bus Stop)। তার ধাক্কায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন ১০ জন

বাসস্টপে দাঁড়ানো পথচারীদের ধাক্কা তীব্র গতির ট্রাকের, মধ্যপ্রদেশে মৃত্যু ৬ জনের

শেষ আপডেট: 5 December 2022 02:54

দ্য ওয়াল ব্যুরো: ব্যস্ত রাস্তার মোড়ে একটি বাসস্টপে জটলা করে দাঁড়িয়েছিলেন যাত্রীরা। আচমকাই সেই জটলার মধ্যে ঢুকে গেল তীব্র গতিতে ছুটে আসা ট্রাক (Truck Rams People At Bus Stop)। তার ধাক্কায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৬ জনের। আহত হয়েছেন ১০ জন, যাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রবিবার মধ্যপ্রদেশের (Madhya Pradesh accident) রতলামে। রাস্তায় লাগানো সিসিটিভিতে ধরা পড়েছে দুর্ঘটনার পুরো দৃশ্য। এই ফুটেজে দেখা যাচ্ছে, একটি ক্রসিংয়ের দিকে তীব্র গতিতে ছুটে আসছে একটি ট্রাক। মোড়ের কাছে এগিয়ে আসার সময়েও গতি কমায়নি গাড়িটি। আর তারপরেই অল্প বাঁদিকে বেঁকে বাসস্টপে দাঁড়িয়ে থাকা একদল লোককে তীব্র গতিতে ধাক্কা মারে সেটি।

জেলা কালেক্টর নরেন্দ্র কুমার সূর্যবংশী জানিয়েছেন দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১০ জন। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক অভিষেক তিওয়ারি।

বিশাল নামে দুর্ঘটনায় আহতদের মধ্যে এক যুবক জানিয়েছেন, অন্তত কুড়ি জন লোককে একসঙ্গে ধাক্কা মারে ট্রাকটি।

দুর্ঘটনার পর থেকেই পলাতক ট্রাকের চালক। তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্ত চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

দিনের আলোয়, ভরা বাজারে মহিলার স্তন, কান, হাত, পা কেটে নিল যুবক! ভাগলপুরে এ কী কাণ্ড


```