Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

আজ থেকে সংখ্যায় কমবে মেট্রো রেল, দুপুরে ব্যবধান বাড়বে ট্রেনের, আশঙ্কা ভিড়-ভোগান্তির

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শহরে কমে যাবে মেট্রো রেলের সংখ্যা। ফলে বিপুল সংখ্যক মেট্রোযাত্রী ভোগান্তির শিকার হতে পারেন বলে মনে করা হচ্ছে। মেট্রো সূত্রের খবর, টালিগঞ্জ ইয়ার্ডে পুনর্গঠনের জন্য মাস খানেকের জন্য ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান

আজ থেকে সংখ্যায় কমবে মেট্রো রেল, দুপুরে ব্যবধান বাড়বে ট্রেনের, আশঙ্কা ভিড়-ভোগান্তির

শেষ আপডেট: 18 November 2018 21:46

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে শহরে কমে যাবে মেট্রো রেলের সংখ্যা। ফলে বিপুল সংখ্যক মেট্রোযাত্রী ভোগান্তির শিকার হতে পারেন বলে মনে করা হচ্ছে। মেট্রো সূত্রের খবর, টালিগঞ্জ ইয়ার্ডে পুনর্গঠনের জন্য মাস খানেকের জন্য ট্রেনের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আজ সোমবার, ১৯ নভেম্বর থেকে এই কাজ শুরু হয়েছে। যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। সকাল বা সন্ধ্যের ব্যস্ত সময়ে মেট্রোর সংখ্যার কোনও পরিবর্তন হচ্ছে না বলেই খবর। মূলত দুপুরের দিকে বাড়ানো হবে ট্রেনের ব্যবধান। তা ছাড়া শেষ ট্রেনের সময়সূচিরও পরিবর্তন করা হচ্ছে।

সূত্রের খবর, কবি সুভাষ থেকে নোয়াপাড়ার মধ্যে এখন মেট্রো চলে ৩০০টি। যা কমিয়ে করা হচ্ছে ২৮৪। দুপুরের দিকে ট্রেনের ব্যবধান সামান্য বাড়ানো হবে। টালিগঞ্জ ইয়ার্ডের পুনর্গঠনের কাজ শেষ হলে দমদম আরও কম সময়ে পৌঁছনো যাবে বলে মেট্রো রেল কর্তৃপক্ষের দাবি। তবে ২১ ডিসেম্বর সময়ের মধ্যে লাইন মেরামতের কাজের জন্য ট্রেনের গতিও কিছুটা কমবে।

দমদম থেকে কবি সুভাষের দিকে যাওয়ার শেষ ট্রেন রাত ৯টা ৫৫ মিনিটের পরিবর্তে ছাড়বে রাত ৯টা ৫৪ মিনিটে। আবার কবি সুভাষ থেকে নোয়াপাড়ার শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৪৮ মিনিটে।


```