Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

কর্ণাটকে রিলাক্সড মুডে বিজেপি, রিসর্টে বিধায়কদের সঙ্গে ক্রিকেট খেললেন ইয়েদুরাপ্পা

দ্য ওয়াল ব্যুরো : কর্ণাটকে আস্থাভোট বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার রীতিমতো হালকা মেজাজে দেখা গেল রাজ্য বিজেপির প্রধান বি এস ইয়েদুরাপ্পাকে। ইতিমধ্যে বিজেপির বিধায়কদের রাখা হয়েছে বেঙ্গালুরু থেকে কিছু দূরে এক রিসর্টে। সেখানে বিধায়কদের সঙ্গে ক্র

কর্ণাটকে রিলাক্সড মুডে বিজেপি, রিসর্টে বিধায়কদের সঙ্গে ক্রিকেট খেললেন ইয়েদুরাপ্পা

শেষ আপডেট: 17 July 2019 06:40

দ্য ওয়াল ব্যুরো : কর্ণাটকে আস্থাভোট বৃহস্পতিবার। তার আগে মঙ্গলবার রীতিমতো হালকা মেজাজে দেখা গেল রাজ্য বিজেপির প্রধান বি এস ইয়েদুরাপ্পাকে। ইতিমধ্যে বিজেপির বিধায়কদের রাখা হয়েছে বেঙ্গালুরু থেকে কিছু দূরে এক রিসর্টে। সেখানে বিধায়কদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল ইয়েদুরাপ্পাকে। গত দু’সপ্তাহে কর্ণাটকে শাসক কংগ্রেস-জেডি এস জোটের ১৬ জন বিধায়ক ইস্তফাপত্র দিয়েছেন। এতদিন সরকারের পক্ষে থাকা দুই নির্দল বিধায়ক জানিয়েছেন, তাঁরা এবার থেকে বিজেপিকে সমর্থন করবেন। এদিকে স্পিকার কে রমেশ কুমার একজনেরও ইস্তফাপত্র গ্রহণ করেননি। তাঁকে সমর্থন করে মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী বলেছেন, সরকার ফেলার উদ্দেশ্যেই ওই বিধায়করা ইস্তফা দিতে চান। তাঁদের পদত্যাগপত্রগুলি ভালো করে খতিয়ে দেখা দরকার। বিদ্রোহী বিধায়করা সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন, স্পিকার ইচ্ছা করে তাঁদের পদত্যাগ গ্রহণ করছেন না। কুমারস্বামী সরকারের হয়ে তিনি কাজ করছেন। বুধবার সুপ্রিম কোর্ট পরিষ্কার রায় দিয়েছে, ইস্তফাপত্র গ্রহণ করবেন কি করবেন না, তা নিয়ে একমাত্র স্পিকারই সিদ্ধান্ত নিতে পারেন। এ ব্যাপারে কোর্ট কোনও নির্দেশ দিতে পারে না। বিদ্রোহীরা প্রশ্ন তুলেছিলেন, তাঁদের কি বিধানসভার অধিবেশনে অংশ নিতে বাধ্য করা হবে? এক্ষেত্রে অবশ্য কোর্ট বলেছে, কাউকে অধিবেশনে অংশ নিতে বাধ্য করা যাবে না। অর্থাৎ বৃহস্পতিবারের আস্থাভোটে বিদ্রোহীরা উপস্থিত নাও থাকতে পারেন। তাঁরা এখন রয়েছেন মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে। অন্যদিকে কর্ণাটকের বিজেপি বিধায়করা রয়েছেন ইয়েলাহাঙ্কা নামে এক জায়গায়। সেখানে মঙ্গলবার সারাদিনই কাটিয়েছেন ইয়েদুরাপ্পা। এদিন বিকালে তোলা এক ছবিতে দেখা যায়, ইয়েদুরাপ্পা তাঁদের দলের বিধায়ক রেণুকাচার্য, বিশ্বনাথ ও আরও কয়েকজনের সঙ্গে ক্রিকেট খেলছেন। ইয়েদুরাপ্পা ব্যাট করছিলেন।

```