Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

স্টেশনের ওয়েটিং রুমে সন্তান প্রসব! যাত্রা পথেই উঠেছিল ব্যথা

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্টেশনের ওয়েটিং রুমে সন্তান প্রসব করলেন এক যাত্রী ( Women Gave Birth Child in Waiting Room ) ! ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বরাকর স্টেশন (Barakar Station)P চত্বরে। টেন্ডার দুর্নীতিতে তিন দিনে

স্টেশনের ওয়েটিং রুমে সন্তান প্রসব! যাত্রা পথেই উঠেছিল ব্যথা

শেষ আপডেট: 12 December 2022 15:48

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্টেশনের ওয়েটিং রুমে সন্তান প্রসব করলেন এক যাত্রী ( Women Gave Birth Child in Waiting Room ) ! ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বরাকর স্টেশন (Barakar Station)P চত্বরে।

টেন্ডার দুর্নীতিতে তিন দিনের জেল হেফাজত, শুভেন্দু ‘ঘনিষ্ঠ’ শ্যামল বললেন ‘সত্যের জয় হয়েছে

রেল সূত্রে জানা গিয়েছে, কারা শর্মা নামে এক ব্যক্তি অন্তঃসত্ত্বা স্ত্রী খুসবুকে নিয়ে পাটনা ইন্টারসিটি এক্সপ্রেসে করে ধানবাদ থেকে ঝাঝা স্টেশনের দিকে রওনা হয়েছিলেন। যাত্রা শুরু করতেই অস্বস্তি শুরু হয় খুসবুর। হালকা বেদনা অনুভব করছিলেন তিনি। ট্রেন ছুটতে শুরু করলে ব্যথা বাড়তে থাকে। স্ত্রীর এমন অবস্থা দেখে ঘাবড়ে যান কারা শর্মা। যাত্রীদের সহায়তায় রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ট্রেনটি বরাকর স্টেশনে পৌঁছলে ওই অন্তঃসত্ত্বাকে ট্রেন থেকে নামিয়ে নেন আরপিএফ ও রেলকর্মীরা। এরপর তাঁকে মহিলা ওয়েটিং রুমে নিয়ে যাওয়া হয়। ডেকে আনা হয় রেলের চিকিৎসককেও। দীর্ঘক্ষণ বাদে পুত্র সন্তানের জন্ম দেন খুসবু। রেল কর্তৃপক্ষই মা ও শিশুর জন্য সমস্ত প্রয়োজনীয় মেডিক্যাল কিট এবং জরুরি ওষুধ সরবরাহ করেছে। ওই যাত্রী ও তাঁর সন্তান সুস্থ রয়েছেন বলে জানিয়েছে তারা।

পরে বরাকরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তাঁদের।


```