
শেষ আপডেট: 19 December 2022 15:28
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: স্ত্রী জীবিত, অথচ তাঁকে মৃত বলে এক যুবতীর সঙ্গে দিব্বি পরকীয়া ( Extra-Marital Affair ) চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে । সবকিছু জানতে পেরে হাটে হাঁড়ি ভাঙতে প্রেমিকের বাড়িতে ধর্নায় বসলেন এক যুবতী। সোমবার এমন ঘটনায় হৈচৈ শুরু হল ধূপগুড়ির ( Dhupguri ) মাগুরমারি-২ নম্বর গ্রামপঞ্চায়েতের ময়নাতলির লালস্কুল এলাকায়।
সেখানেই অভিযুক্ত যুবক নবিউল আলম ওরফে বাপির বাড়ি। তাঁর স্ত্রী ও দশ বছরের সন্তান ময়নাতলির ওই বাড়িতেই থাকে। অভিযোগকারিণীর দাবি, দীর্ঘ এক বছর ধরে বাপি সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। স্ত্রী মারা গিয়েছে বলেই ওই যুবতীকে জানিয়েছিল বাপি। যদিও দশ বছরের সন্তানের কথা তিনি জানতেন। কিন্তু আচকাই ওই যুবতীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে বাপির। সেই সময় খোঁজ খবর নিয়ে জানতে পারেন বাপির স্ত্রী জীবিত। সেটা জানার পরেই তিনি বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেন। ওই যুবতীর আরও অভিযোগ, বাপি তাঁকে বিয়ে করেছে। তিনি এখন পাঁচ মাসের অন্তঃস্বত্ত্বা।
আবাস যোজনার তালিকায় নাম নেই, জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের
যুবতীকে গ্রামের এক যুবকের বাড়ির সামনে ধর্নার দিতে দেখে প্রতিবেশীদের ভিড় জমে যায় সেখানে। কিন্তু বাড়ির সামনে প্রেমিকা ধর্না দিচ্ছেন, যাতে পেরে অভিযুক্ত ওই যুবক গ্রাম থেকে বেপাত্তা হয়ে গিয়েছে। যুবতীর কাছ থেকে সমস্ত কিছু জানার পর গ্রামবাসীরা পুলিশকে ঘটনাস্থলে ডাকেন। পুলিশ এসে যুবতীর সঙ্গে কথা বলে। এরপর বাপির ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও সে ফোন তোলেনি। ম্যাসেজ করার পরেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যুবতীর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ।