Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

মুখ্যমন্ত্রীর ১৬ লাখ, পুরপ্রার্থী ভাই বউয়ের সমাজসেবী পরিবারের সম্পদ পাঁচ কোটি

দ্য ওয়ার ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই সমীর বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তির পরিমাণ আনুমানিক পাঁচ কোটি টাকা। শহরের ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী কাজরী। ওই ওয়ার্ডে তৃণমূল বর্তম

মুখ্যমন্ত্রীর ১৬ লাখ, পুরপ্রার্থী ভাই বউয়ের সমাজসেবী পরিবারের সম্পদ পাঁচ কোটি

শেষ আপডেট: 6 December 2021 12:50

দ্য ওয়ার ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই সমীর বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী কাজরী বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সম্পত্তির পরিমাণ আনুমানিক পাঁচ কোটি টাকা। শহরের ৭৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী কাজরী। ওই ওয়ার্ডে তৃণমূল বর্তমান ওয়ার্ড কো-অর্ডিনেটর রতন মালাকারকে টিকিট দেয়নি। মুখ্যমন্ত্রী ওই ওয়ার্ডেরই বাসিন্দা। রাজ্য নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় কাজরী বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের এবং স্বামীর সঞ্চয়, জমিজমা এবং হাতে থাকা নগদ মিলিয়ে প্রায় পাঁচ কোটি টাকার কাছাকাছি সম্পদের হিসাব পেশ করেছেন। এর মধ্যে কাজরীর সম্পত্তির পরিমাণ তিন কোটি ৮৬ লাখ ৯২ হাজার টাকা। আর তাঁর স্বামী সমীর বন্দ্যোপাধ্যায়ের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ৯৮ লাখ ২৪ হাজার টাকা। হলফনামায় জানানো হয়েছে কাজরীদেবী ও তাঁর স্বামী, দু’জনেই সোশ্যাল ওয়ার্কার। তিনবারের মুখ্যমন্ত্রী, সাতবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় এবার বিধানসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের কাছে পেশ করা হলফনামায় জানিয়েছিলেন, তাঁর মোট সম্পদের পরিমাণ ১৬ লাখ ৭২ হাজার টাকা। ২০১৬-র বিধানসভা নির্বাচনের আগে তিনি ৩০ লাখ ৪৫ হাজার টাকার সম্পদের কথা জানিয়েছিলেন। অর্থাৎ এবার বিধানসভা নির্বাচনের মুখে তাঁর সম্পদের পরিমান প্রায় ৪৫ শতাংশ কমে যায়। তাঁর বাড়ি, গাড়ি, জমিজমা কিছুই নেই।   ৫৩ বছর বয়সি মুখ্যমন্ত্রীর পরিবারের বধূ কাজরী এবারই প্রথম ভোটে প্রার্থী হয়েছেন। ফলে তাঁর সম্পদের হ্রাস-বৃদ্ধি সংক্রান্ত তথ্য পাওয়া সম্ভব হয়নি। সামাজিক কাজের সঙ্গে যুক্ত বন্দ্যোপাধ্যায় দম্পতির সম্পদের পরিমান শুনে অনেকেই অবাক হয়েছেন। এই ব্যাপারে কাজরীদেবী এবং তাঁর স্বামীর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। তাঁদের প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনে আপডেট করা হবে। আয়কর দফতরের কাছে পেশ করা ২০২০-’২১ সালের রিটার্নে কাজরী বন্দ্যোপাধ্যায় ২৫ লাখ ৭১ হাজার টাকা বাৎসরিক আয় দেখিয়েছেন। ওই একই সময়ে তাঁর স্বামীর আয় দেখানো হয়েছে ১৭ লাখ ৮৭ হাজার টাকা। কাজরীদেবীর বিভিন্ন সঞ্চয় প্রকল্প, ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমান দু’কোটি ৪৫ লাখ ৫৬ হাজার। অন্যদিকে, তাঁর স্বামীর টাকার পরিমানণ ২৮ লাখ ৬২ হাজার। মুখ্যমন্ত্রীর ১০ লাখ টাকার সামান্য বেশি অর্থ আয় বাবদ দেখান। মুখ্যমন্ত্রী সরকার এবং বিধানসভা থেকে কোনও ভাতা নেন না। বইয়ের রয়্যালটিই তাঁর আয়ের প্রধান উৎস বলে জানা গিয়েছে। হলফনামায় কাজরীদেবী হরিশ মুখার্জি স্টিট-সহ কালীঘাট এলাকায় নয়টি প্লটের উপর তাঁর মালিকানার কথা উল্লেখ করেছেন। তাঁর তরফে সেগুলির মূল্য দেখানো হয়েছে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার। অন্যদিকে, সমীর বন্দ্যোপাধ্যায়ের নামে দেখানো হয়েছে ৬৯ লাখ ৬২ হাজার টাকা। সমীরবাবুর পুরী এবং তালতোড় মৌজায় জমি আছে।

```