দ্য ওয়াল ব্যুরো: দিনটা ছিল ২৬ জুলাই। সালটা ১৯৯৯। দু'মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানকে হারিয়ে অবশেষে টাইগার হিলের মাথায় উড়েছিল তেরঙা। ১৯ বছর পর ফের কার্গিলের অমর শহীদদের স্মরণ করল গোটা দেশ। সোশ্যাল মিডিয়া উপচে পড়ল 'বিজয় দিবস' পালনে।
https://twitter.com/narendramodi/status/1022341048922767360
স্বাধীন ভারতের ইতিহাসে সবথেকে বড় যুদ্ধ। প্রায় দু'লক্ষ সেনা মোতায়েন করা হয়েছিল কাশ্মীরে। ভারতীয় ঘাঁটি দখল করে বসা পাকিস্তানি সেনাকে উৎখাত করার এই যুদ্ধের নাম দেওয়া হয়েছিল 'অপারেশন বিজয়'। প্রায় দু'মাসের চেষ্টায় ৫২৭ জন ভারতীয় জওয়ানের বলিদানের পর জয় পেয়েছিল ভারত। তাই অমর শহীদদের স্মরণ করার জন্য টাইগার হিল থেকে ৫ কিলোমিটার দূরে, টোলোলিং পাহাড়ের পাদদেশে দ্রাস সেক্টরে তৈরি করা হয়েছে 'কার্গিল ওয়ার মেমোরিয়াল'। সকাল থেকেই সেখানে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। স্মরণ করেছেন বীর সেনানীদের।
https://twitter.com/SushmaSwaraj/status/1022337034071957504
এ ছাড়াও সোশ্যাল মিডিয়া উপচে পড়েছে টুইটে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে শ্রদ্ধা জানান কার্গিল যুদ্ধের অমর জওয়ানদের। টুইট করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজও। প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামণ, সেনাবাহিনীর চিফ জেনারেল বিপিন রাওয়াত, নেভির চিফ অ্যাডমিরাল সুনীল লাম্বা, এয়ারফোর্সের চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধানোয়া দিল্লির 'অমর জওয়ান জ্যোতি'তে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানান।
https://twitter.com/ANI/status/1022333031422390272
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বালুকা শিল্পী সুদর্শন পট্টনায়ক পুরীর বিচে 'বিজয় দিবস' স্মরণে বালির ভাস্কর্য্য তৈরি করেন। শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রাক্তণ ক্রিকেট তারকা বীরেন্দ্র সেহওয়াগ ও বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা। স্মরণ করেছেন সাধারণ মানুষ। স্মরণ করেছেন সেই বীর সেনানীদের যাঁরা ভারত মায়ের সম্মান রক্ষায় নিজেদের বলি দিয়েছেন। যাঁদের আত্মত্যাগে শান্তি বজায় থেকেছে দেশ জুড়ে।
https://twitter.com/sudarsansand/status/1022326487716753408