Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার

West Midnapore: স্বামী গেছেন পরকীয়ার টানে, চার বাচ্চা নিয়ে থানার দুয়ারে স্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ১৫ বছর আগে বিয়ে হয়েছিল দুজনের। প্রথম প্রথম সব ঠিক থাকলেও কয়েক বছর পর থেকে শুরু হয় অত্যাচার। এরপর চার সন্তানকে স্ত্রীর কাছে রেখে অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় জড়ান সেই যুবক। এবার স্বামীর শাস্তির দাবিতে চার সন্তানকে নিয়

West Midnapore: স্বামী গেছেন পরকীয়ার টানে, চার বাচ্চা নিয়ে থানার দুয়ারে স্ত্রী

শেষ আপডেট: 8 June 2022 11:00

দ্য ওয়াল ব্যুরো: ১৫ বছর আগে বিয়ে হয়েছিল দুজনের। প্রথম প্রথম সব ঠিক থাকলেও কয়েক বছর পর থেকে শুরু হয় অত্যাচার। এরপর চার সন্তানকে স্ত্রীর কাছে রেখে অন্য মহিলার সঙ্গে পরকীয়ায় জড়ান সেই যুবক। এবার স্বামীর শাস্তির দাবিতে চার সন্তানকে নিয়েই থানার সামনে ধর্না শুরু করলেন ওই মহিলা। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (West Midnapore) সবং থানার সামনে।

জানা গিয়েছে, সবং থানার তিন নম্বর দন্ডরা অঞ্চলের যুবক শেখ মহম্মদ আলি জিন্নার সঙ্গে বিয়ে হয় পিংলার (West Midnapore) কলিকাকুণ্ডু এলাকার মেয়ে মাফুজা খাতুনের।  বিয়ের কয়েক বছর পর থেকেই মাফুজার উপর অত্যাচার শুরু হয় বলে অভিযোগ। এরপর কয়েক মাস আগে স্ত্রী-সন্তানদের ছেড়ে পালিয়ে যায় জিন্না। বাড়িতে টাকা পয়সাও পাঠিয়ে দিত সময় মতো। কিন্তু শেষ দু’মাস এক কানাকড়িও পাঠাচ্ছে না জিন্না।

আরও পড়ুন: হাওড়ার রঙের কারখানায় ভয়াবহ আগুন! অগ্নিদগ্ধ অন্তত দশ জন

সম্প্রতি মাফুজা অন্য মহিলার সঙ্গে সবংয়ের তেমাথানি এলাকায় দেখতে পান জিন্নাকে। বুঝতে পারেন অন্য মহিলার সঙ্গে তাঁর স্বামীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে।

জিন্না বাড়িতে টাকা পয়সা না পাঠানোয় ভিক্ষার ঝুলি হাতে নিয়ে রাস্তায় বেরোতে হয়েছে মাফুজাকে, এমনই দাবি তাঁর। এই নিয়ে আগেও থানায় জানিয়েছে মাফুজা। কিন্তু কাজের কাজ কিছু না হওয়ায়, শেষমেষ এবার থানার সামনে রাস্তায় প্ল্যাকার্ড হাতে ধর্না শুরু করলেন মাফুজা। এমনকি সঙ্গে নিয়ে এসেছিলেন চার সন্তানকেও।


```