Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, করেছেন স্বাভাবিক খাওয়াদাওয়াও

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোভিড আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে বুধবার বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বর্ষীয়ান অভিনেতার জ্বর নেই। স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন তিনি। রক্তচাপও স্বাভাবিক রয়

ভাল আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, করেছেন স্বাভাবিক খাওয়াদাওয়াও

শেষ আপডেট: 6 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কোভিড আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে বুধবার বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে, বর্ষীয়ান অভিনেতার জ্বর নেই। স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন তিনি। রক্তচাপও স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকালে হাসপাতালে ভর্তি করা হয় সৌমিত্রবাবুকে। তারপর তাঁর একাধিক পরীক্ষা হয়। সমস্ত রিপোর্টই স্বাভাবিক বলে হাসপাতাল সূত্রে খবর। তবে যেহেতু বর্ষীয়ান অভিনেতার একাধিক কোমর্বিডিটি রয়েছে তাই আরও কিছু পরীক্ষানিরীক্ষা হবে। গত বছর অ্যাকিউট নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। সেই সময়েই তাঁর পরিবারের তরফে বলা হয়েছিল, দীর্ঘদিন ধরেই সিওপিডি-র সমস্যা রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। যেহেতু বৃদ্ধদের ক্ষেত্রে কোভিডে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে একই সঙ্গে সৌমিত্রবাবুর শ্বাসকষ্টের সমস্যা আগে থেকেই ছিল তাই উদ্বেগ বেড়েছিল তাঁর গুণমুগ্ধদের মধ্যে। তবে এখনও পর্যন্ত জানা যাচ্ছে, সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। তবে পাঁচ চিকিৎসক তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। এর আগেও করোনা হানা দিয়েছে টলিউডে। একাধিক অভিনেতা, অভিনেত্রী, পরিচালক কোভিডে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগেই অভিনেতা সোহম চক্রবর্তী কোভিডে আক্রান্ত হন। তাঁকে ইএম বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। করোনায় আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও। তার আগে কোভিড পজিটিভ ধরা পড়েছিল অভিনেত্রী কোয়েল মল্লিকের। মা হওয়ার কয়েকদিন পরেই করোনায় আক্রান্ত হন তিনি। শুধু কোয়েল নন তাঁর বাবা-মা রঞ্জিত মল্লিক এবং দীপা মল্লিক এবং কোয়েলের স্বামী তথা প্রযোজক নিশপাল সিং রানেও করোনায় আক্রান্ত হন। টিভি সিরিয়ালের পরিচিত মুখ সুরজিৎ বন্দ্যোপাধ্যায়ও আক্রান্ত হয়েছিলেন কোভিডে। তবে তাঁরা প্রত্যেকেই সুস্থ হয়ে উঠেছেন।

```