Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

আজ থেকে খুলছে সিনেমা হল, বুক মাই শোতে টিকিট বুকিংও হচ্ছে

দ্য ওয়াল ব্যুরো: আনলক পঞ্চম পর্বের গাইডলাইন মেনে আজ থেকেই খুলছে সিনেমা হল। বুক মাই শোতে টিকিটও বুকিংও শুরু হয়েছে। টানা সাড়ে ছ’মাসেরও বেশি বন্ধ থাকার পরে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে শর্তও আছে। হলের মোট আসন সংশ্যার ৫০

আজ থেকে খুলছে সিনেমা হল, বুক মাই শোতে টিকিট বুকিংও হচ্ছে

শেষ আপডেট: 14 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: আনলক পঞ্চম পর্বের গাইডলাইন মেনে আজ থেকেই খুলছে সিনেমা হল। বুক মাই শোতে টিকিটও বুকিংও শুরু হয়েছে। টানা সাড়ে ছ’মাসেরও বেশি বন্ধ থাকার পরে সিনেমা হল খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে শর্তও আছে। হলের মোট আসন সংশ্যার ৫০ শতাংশের বেশি আসন ভর্তি করা যাবে না। মেনে চলতে হবে পারস্পরিক দূরত্ববিধি। নিয়মিত হল স্যানিটাইজও করতে হবে। পুজোর ঠিক আগে সিনেমা হলের দরজা খোলা নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেও সংশয় কাটছে না হল মালিকদের। কিছু প্রশ্ন মাথাচাড়া দিয়েছে। যেমন, পঞ্চাশ জন দর্শক নিয়ে হল খুললে লাভের ভাঁড়ার কতটা ভরবে সে নিয়ে বিভ্রান্তি থেকেই যাচ্ছে। কোভিড বিধি মেনে পারস্পরিক দূরত্ব রাখতে হলে পাশাপাশি বসে সিনেমা দেখাও সম্ভব নয়। সেক্ষেত্রে যুগলদের হলে এসে সিনেমা দেখা নিয়ে সংশয় থাকছে। তাছাড়া, ছোট বাজেটের ছবি মুক্তি পেলেও এত কম সংখ্যক দর্শক নিয়ে বড় বাজেটের ছবির মুক্তি যে বেশ অসুবিধের, সে কথা মেনে নিচ্ছেন পরিচালক, প্রযোজকরাও। মাল্টিপ্লেক্সে মাত্র ৫০ জন দর্শক যদি সিনেমার টিকিট কাটেন, তাহলে সপ্তাহ শেষে হল মালিক এবং প্রযোজকের লাভের খাতা যে খুব একটা ভরবে না সেটা বলাই বাহুল্য। করোনার থাবায় মার্চ মাসের শেষ থেকেই বন্ধ হয়ে গিয়েছিল সিনেমা হল। হল মালিকদের সংগঠন সেই জুন মাস থেকে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রকের কাছে আবেদন জানাচ্ছিল কম দর্শক নিয়ে হলেও হল খোলার অনুমতি দেওয়া হোক। আনলক পর্বে একে একে মল, রেস্তরাঁ, জিম খুলে গেলেও, শ্যুটিংয়ের সম্মতি মিললেও,  সিনেমা হল খোলেনি। ফলে আটকে গিয়েছিল বহু বিগ বাজেটের ছবিমুক্তি। প্রায় খান চল্লিশেক বাংলা সিনেমা ছিল ইন্ডাস্ট্রির হাতে। তার বেশিরভাগই পরিচালক ও প্রযোজনা সংস্থা তাদের ওয়েব মিডিয়ামে রিলিজ করেছিল। আজ থেকে সিনেমা হল খুলে যাওয়ায় সেইসব ছবিগুলি মুক্তি পাবে বলেই মনে করা হচ্ছে। বুক মাই শোতে টিকিট বুকিংও শুরু হয়ে গেছে। বাংলা সিনেমা ‘পার্সেল’-এর টিকিট বুক করা যাচ্ছে। তবে শুধুমাত্র বারুইপুর লীলা সিনেমা হল ও চম্পাহাটির ইলোরা হলে এই ছবি দেখানো হবে। বাংলা ছবি  ‘দ্বিতীয় পুরুষ’-এর টিকিট বুক করা যাচ্ছে একমাত্র বেলঘরিয়ার রূপমন্দির সিনেমা হলে। তাও একটা মাত্র শোয়ের জন্য। হিন্দি সিনেমার মধ্যে  ‘দাবাং থ্রি’ দেখানো হবে কলকাতার রিগ্যালে। বিকেল ৩টে ও রাত সাড়ে ৮টা থেকে দুটি শো দেখানো হবে। ‘কেদারনাথ’ সিনেমা দেখানো হবে দুটি হলে। পশ্চিমবঙ্গে আগেই বিনোদন ক্ষেত্র গুলিতে ছাড় দেওয়া হয়েছিল। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, বিধি মেনে সিনেমা হল, নাটক, যাত্রা ইত্যাদি চালু করা যাবে। তবে সরকার ছাড়পত্র দিলেও কলকাতায় শতকরা ৮০ শতাংশ সিনেমা হলই বন্ধ থাকছে। বড় মাল্টিপ্লেক্সগুলো এখনই খুলছে না। হাতে গোনা কয়েকটি হলে সিনেমা দেখানো হবে, তাও নির্দিষ্ট কয়েকটি শোতে। তবে হল কর্তৃপক্ষগুলির উদ্দেশে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, একটা শো শেষ হওয়ার পর আরএকটা শো শুরু হওয়ার আগের মাঝে যে সময় থাকবে তার মধ্যেই গোটা হল স্যানিটাইজ করার কাজ করতে হবে। হলের মধ্যে মাস্ক পরা বাধ্যতামূলক।

```