Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

ওসি লতিফের নামে সংকল্প করে পুজো শুরু হয় পুঞ্চার চরণপাহাড়ি কালী মন্দিরে

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: স্বপ্নাদেশ পেয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষের হাতে প্রতিষ্ঠা হয়েছিল দেবীর। এবং তাঁর নামেই প্রথম সংকল্প করে শুরু হয়েছিল এই মন্দিরের কালীপুজো (Kali puja)। তারপর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন পুরুলিয়া

ওসি লতিফের নামে সংকল্প করে পুজো শুরু হয় পুঞ্চার চরণপাহাড়ি কালী মন্দিরে

শেষ আপডেট: 25 October 2022 11:10

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: স্বপ্নাদেশ পেয়ে মুসলিম ধর্মপ্রাণ মানুষের হাতে প্রতিষ্ঠা হয়েছিল দেবীর। এবং তাঁর নামেই প্রথম সংকল্প করে শুরু হয়েছিল এই মন্দিরের কালীপুজো (Kali puja)। তারপর থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন পুরুলিয়ার পুঞ্চার (Purulia puncha) চরণপাহাড়ি কালীমন্দির (Kali temple)।

যতদিন গেছে পুজোর বিস্তার বেড়েছে আরও। প্রতি বছর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত সম্প্রদায়ের মানুষ সামিল হন এই মন্দিরের কালীপুজোয়। মায়ের পুজো হয় সারা বছরই। তবে কালীপুজোর ক’টা দিন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। জেলা ছাড়িয়ে ভিনজেলা থেকেও বহু ধর্মপ্রাণ মানুষ এখানে এসে ভিড় জমান।

কথিত, ৭২ বছর আগে তৎকালীন পুঞ্চা থানার দায়িত্বে থাকা ওসি জি টি লতিফ মায়ের স্বপ্নাদেশ পেয়ে থানা সংলগ্ন একটি টিলাতে পৌঁছন। যেখানে একটি প্রস্তরখণ্ডের উপর মায়ের পদচিহ্ন দেখতে পান তিনি। এলাকাবাসী মা কালীর আরাধনা শুরু করেন। ধীরে ধীরে ওই টিলাই মন্দিরের চেহারা নিয়েছে। প্রস্তরখণ্ডের উপর থাকা দেবীর পদচিহ্ন ও কষ্টি পাথরে তৈরি মায়ের মূর্তির পুজো হয় এখানে।

ভিন্ন ধর্মের ধর্মপ্রাণ মানুষের হাতে প্রতিষ্ঠা পাওয়া পুরুলিয়ার এই দেবী আরাধনা স্থল সম্প্রীতির বার্তা বহন করে চলেছে গোটা রাজ্যেই।

এখনও চলছে 'অঞ্জন চৌধুরী'র কালীপুজো! মুখে হাসি, চোখে জল নিয়ে স্মৃতির ভার বইছে বেহালা


```