
শেষ আপডেট: 2 September 2023 13:30
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: নাবালিকা ছাত্রীকে (minor girl) পড়াতে এসে যৌন হেনস্থার অভিযোগ উঠল গৃহশিক্ষকের (tutor) বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়। অভিযোগ ওঠার পরপরই শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত গৃহশিক্ষককে। ধৃতের নাম ইউনুস মণ্ডল, বয়স ৫৪ বছর। বাগদার বেরবাড়ি এলাকায় বাড়ি অভিযুক্তর।
তিনি জানান, তাঁর মেয়েকে ওই গৃহ শিক্ষক পড়াতে এসে যৌন হেনস্থা করেছে। অভিযোগ পেতেই ওই গৃহশিক্ষকের বাড়িতে গিয়ে গ্রেফতার করে পুলিশ। শনিবার তাকে বনগাঁ আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ।
জানা গিয়েছে, নির্যাতিতা ওই নাবালিকার বয়স মাত্র ৯ বছর। অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। এর পাশাপাশি বিচারক অভিযুক্তকে ৫ দিনের জন্য পুলিশি হেফাজতে পাঠান। সূত্রের খবর, নাবালিকার মেডিকেল করানোর পাশাপাশি ঘটনার পুনর্নির্মাণ করবে পুলিশ।
ফের ডেঙ্গিতে মৃত্যু শহরে, বেহালার পর এবার নিউ আলিপুর, প্রাণ গেল যুবতীর