
শেষ আপডেট: 21 July 2023 08:04
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: সমুদ্রে ডুবে গেল ইলিশভর্তি ট্রলার (Trawler Accident)। বৃহস্পতিবার সন্ধে ৬ নাগাদ বাঘেরচরের কাছে এই দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে, তিন-চারদিন আগেই বকখালি (Bakkhali) থেকে ৪০কিলোমিটার দূরে অনিক নামে একটি ট্রলারে চড়ে সমুদ্রে ইলিশ ধরতে গেছিলেন কাকদ্বীপের ১৭ জন মৎসজীবীর দল। বৃহস্পতিবার সন্ধে দিকে ইলিশ তুলে নামখানার দিয়ে যাত্রা করেন ওই ট্রলারের মৎস্যজীবীরা। তখনই সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল। ঢেউয়ের দাপটে আচমকাই ট্রলারের তলা ফেটে যায়। তোড়ে জল ঢুকতে শুরু করে ট্রলারে। ভয়ে পেয়ে যান ট্রলারে থাকা মৎস্যজীবীরা। আশেপাশের ট্রলারগুলিতে সাহায্যের জন্য ওয়ারলেসে খবর দেন।
তখনই অপরাজিতা নামে একটি ট্রলারও সেখান থেকে কাকদ্বীপে ফিরছিল। সেই ট্রলারের থাকা মৎস্যজীবীরাই প্রথমে দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে চিহ্নিত করেন। দুর্ঘটনায় ফেঁসে যাওয়া ট্রলারটি থেকে মৎস্যজীবীদের উদ্ধার করে। বাকি ট্রলারগুলিও সেখানে পৌঁছলে উদ্ধার কাজ আরও সহজ হয়ে যায়। দুর্ঘটনায় মধ্যে পড়া সমস্ত মৎস্যজীবীকেই সুস্থভাবে ফিরিয়ে আনা হয়েছে। তবে ট্রলারটিকে উদ্ধার করা যায়নি। কয়েক লক্ষ টাকার মাছ এই দুর্ঘটনায় নষ্ট হয়েছে বলে জানা গিয়েছে।
একুশের খাওয়া-দাওয়া নিয়ে প্রধান বিচারপতি, ‘খবরের কাগজে পড়লাম আমাদের থেকে ভাল মেনু’