Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

তৃণমূলের জেলা সভাধিপতির নাম রয়েছে ৯০৭ জনের তালিকায়, দাবি দুর্নীতি করে চাকরি পাননি

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের জমা দেওয়া ৯০৭ জনের তালিকায় (job corruption list) নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি (TMC district president) কবিতা বর্মনের। তালিকায় ৩০০ নম্বরে তাঁর নাম রয়ে

তৃণমূলের জেলা সভাধিপতির নাম রয়েছে ৯০৭ জনের তালিকায়, দাবি দুর্নীতি করে চাকরি পাননি

শেষ আপডেট: 27 July 2023 09:59

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের জমা দেওয়া ৯০৭ জনের তালিকায় (job corruption list) নাম রয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি (TMC district president) কবিতা বর্মনের। তালিকায় ৩০০ নম্বরে তাঁর নাম রয়েছে। পরীক্ষায় ৫৫ র মধ্যে ৫৩ পেয়েছেন বলে দেখানো হয়েছিল। কিন্তু আদতে পুরোটাই দুর্নীতি করে তিনি চাকরি পেয়েছেন বলে অভিযোগ।

সুপ্রিমকোর্টের নির্দেশের পরই স্কুল সার্ভিস কমিশন তড়িঘড়ি একাদশ-দ্বাদশ শ্রেণির ৯০৭ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে সিবিআই জানিয়েছিল, এই ৯০৭ জনের ওএমআর শিট কারচুপি করা হয়েছে। এই প্রার্থীদের প্রাপ্ত নম্বর এবং ওএমআর শিটের মধ্যে বিস্তর ফারাক রয়েছে।

যদিও কবিতা বর্মনের দাবি, তিনি কোনও দুর্নীতি করেননি। স্বচ্ছভাবে পরীক্ষায় পাশ করেই ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে জেলার বালিজুল হাইস্কুলে চাকরি পেয়েছিলেন। তবে স্কুল সার্ভিস কমিশনের তালিকায় ৩০০ নম্বরে যে তাঁর নাম আছে সেটা তিনি জানেন বলেও জানিয়েছেন। কবিতা বলেন, “আমি ২০১৬ সালে পরীক্ষা দেই। লিখিত পরীক্ষায় পাশ করার পর ভাইবা হয়। নিয়মনীতি মেনেই চাকরি পেয়েছিলাম। কেন ৯০৭ জনের তালিকায় নাম রয়েছে বলতে পারব না। সাদা খাতা জমা দেওয়া বা টাকা দিয়ে চাকরি পাওয়ার কোনও প্রশ্নই নেই।

নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একের পর এক তৃণমুল নেতা-নেত্রীর। চাকরি গেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রীকন্যারও। এবার নাম জড়াল জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মনের (TMC district president) । এই ঘটনায় আরও বাড়ল শাসকদলের অস্বস্তি।

আরও পড়ুন: মক্কা থেকে কীভাবে মনোনয়ন! এবার বিডিও অফিসের ৪ কর্মীকে তলব করল সিআইডি


```