
শেষ আপডেট: 4 April 2023 08:31
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: ফের উত্তপ্ত ভেটাগুড়ি। তৃণমূল (TMC) সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের মধ্যে দুজনের আঘাত গুরুতর। প্রতিবাদে এলাকায় পথ অবরোধ করে তৃণমূল। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় দিনহাটা থানার পুলিশ (Dinhata Police)।
সোমবার রাতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে তিনশোরও বেশি তৃণমূল সমর্থক বিজেপিতে যোগ দেন। এরপর থেকেই থমথমে ছিল এলাকা। রাতেই ভেটাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বোমাবাজি করা হয়ে বলে অভিযোগ। মঙ্গলবার সকালে অজিত বর্মন এবং লালবাবু বর্মন নামে দুই তৃণমূল কর্মীকে বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থক ব্যাপক মারধর করে বলে অভিযোগ।
গুরুতর জখম অবস্থায় ওই দুই কর্মীকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এখন চিকিৎসা চলছে তাঁদের। ঘটনার প্রতিবাদে তৃণমূল কর্মী সমর্থকরা মঙ্গলবার কিছুক্ষণের জন্য পথ অবরোধে সামিল হন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় দিনহাটা থানার বিশাল পুলিশ বাহিনী।
সুকান্তদের আবার আটকে দিল পুলিশ, শ্রীরামপুরে ঢোকার মুখে তর্কাতর্কি