Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

যাঁরা বলছেন কাগজ দেখাব না, তাঁরা ননসেন্স, নেমকহারাম, বললেন দিলীপ ঘোষ

দ্য ওয়াল ব্যুরো: এনআরসি, এনপিআর আর সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সম্প্রতি বাংলার একাধিক তারকা একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, রূপম ইসলাম, কঙ্কনা সেনশর্মা, সুমন মুখোপাধ্যায়রা স্পষ্ট বলেছেন, যাই হয়

যাঁরা বলছেন কাগজ দেখাব না, তাঁরা ননসেন্স, নেমকহারাম, বললেন দিলীপ ঘোষ

শেষ আপডেট: 15 January 2020 11:27

দ্য ওয়াল ব্যুরো: এনআরসি, এনপিআর আর সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সম্প্রতি বাংলার একাধিক তারকা একটি ভিডিও প্রকাশ করেছেন। তাতে সব্যসাচী চক্রবর্তী, স্বস্তিকা মুখোপাধ্যায়, রূপম ইসলাম, কঙ্কনা সেনশর্মা, সুমন মুখোপাধ্যায়রা স্পষ্ট বলেছেন, যাই হয়ে যাক না কেন কাগজ তাঁরা দেখাবেন না। বুধবার সাংবাদিক সম্মেলন করে তাঁদেরই ননসেন্স ও নেমকহারাম বলে তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপবাবু বলেন, “যাঁরা বলছেন কাগজ দেখাব না, তাঁরা ননসেন্স। নেমকহারাম।” তাঁর কথায়, “এঁরা কেউ বিমানবন্দরে গিয়ে বলবেন, কাগজ দেখাব না। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। কেউ রেশন তুলতে গিয়ে বলবেন, কাগজ দেখাব না?” এখানেই থামেননি মেদিনীপুরের সাংসদ। তাঁর অভিযোগ, ওই ভিডিওতে এমন লোক আছেন, যিনি নাকি বিদেশে সোনার কাগজ দেখাতে না পেরে ধরা পড়েছিলেন। দিল্লি থেকে উত্তরপ্রদেশ--একাধিক জায়গায় সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলনকারীরা স্লোগান দিয়েছে, 'হম কাগজ নেহি দিখায়েঙ্গে।' তারই বাংলা স্লোগান দিয়েছেন অভিনেতা, পরচালক, গায়করা। এদিন তাঁদেরই নিশানা করলেন দিলীপ ঘোষ। যদিও দিলীপের এই মন্তব্য নিয়ে ওই ভিডিওতে দেখা যাওয়া একাধিক তারকার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু কারওরই প্রতিক্রিয়া মেলেনি। প্রতিক্রিয়া পাওয়া গেলে এই প্রতিবেদনেই আপডেট করা হবে। রবিবার নদিয়ায় একটি জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন দিলীপ ঘোষ। নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে গত ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। বিশেষ করে ট্রেন পোড়ানো হয়, প্ল্যাটফর্মে আগুন লাগিয়ে দেওয়া হয়। তার পরেও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় “লাঠিচার্জের ও গুলি করার নির্দেশ” না দেওয়ার জন্যই তাঁকে নিশানা করেন দিলীপ ঘোষ। এখানেই থামেননি দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ বলেন, “এসব কি তাদের বাপের সম্পত্তি? করদাতাদের টাকায় তৈরি এইসব সরকারি সম্পত্তি তারা নষ্ট করে কী ভাবে!” তিনি বলেন, “এইসব দেশবিরোধীদের উপর গুলি চালিয়ে ঠিক কাজই করেছে উত্তরপ্রদেশ, অসম ও কর্নাটক সরকার। এদের গুলি করাই উচিত।” দিলীপের এই মন্তব্য নিয়ে ব্বিস্তর জলঘোলা হয়েছে। এমনকি একাধিক এফআইআরো দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু তাতেও যে তিনি দমছেন না তা বুঝিয়ে দিলেন এদিন। আক্রমণের ঝাঁঝ ধরে রাখলেন বিজেপি রাজ্য সভাপতি।

```