Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানকে কি অস্ত্র দিচ্ছে চিন? শি জিনপিংয়ের চিঠির পর জল্পনা ওড়ালেন ট্রাম্প'দেশু ৭'-এ অনির্বাণ, এবার ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’য় কোন নায়কের এন্ট্রিতে চমক?এখনই সুরাহা নেই! রান্নার গ্যাসের আকাল চলতে পারে আরও ৪ বছর, দুশ্চিন্তা বাড়বে ভারতের আমজনতার?লোকসভার আসন বেড়ে হচ্ছে ৮৫০, কতটা লাভ বাংলার? সবচেয়ে বেশি ও কম সিট বাড়ছে কোন রাজ্যে?নববর্ষে কলকাতা সফরে আইওসি-র শীর্ষ কর্তা, এলপিজির বাস্তব পরিস্থিতি দেখতে হাজির গ্যাসের দোকানেও৮ হাজার লিটার গঙ্গাজল, গরু আর রুপোর কলসী! ফিরে দেখা জয়পুরের মহারাজার আজব লন্ডন-সফরগুয়ার্দিওলা-পরবর্তী ফুটবলের নমুনা মেলে ধরেছে কোম্পানি আমলের বায়ার্ন! আজ সামনে রিয়ালআশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণভোটের মুখে হুগলিতে চরম অস্বস্তিতে বিজেপি! ক্ষুব্ধ স্মৃতি ইরানি মাঝপথেই ছাড়লেন শোভাযাত্রা‘ইলিশ এনে দিন, আমি বেছে খাইয়ে দিচ্ছি’, তৃণমূলের মাছ-মাংস বন্ধের অভিযোগের পাল্টা স্মৃতির

তড়িদাহত হয়ে মৃত্যু বাবা-ছেলের, শোকের ছায়া নদিয়ায়

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাড়ির শর্ট সার্টিক থেকে তড়িদাহত হয়ে মৃত্যু হল বাবা- ছেলের। নদিয়ার কোতোয়ালি থানার জোয়ানিয়া পঞ্চায়েতের বোয়ালিয়া এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসছে। মৃতদের নাম দুর্যোধন সাঁতরা (৬২), সঞ্জিত সাঁতরা (২৩)। জান

তড়িদাহত হয়ে মৃত্যু বাবা-ছেলের, শোকের ছায়া নদিয়ায়

শেষ আপডেট: 16 June 2021 12:26

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: বাড়ির শর্ট সার্টিক থেকে তড়িদাহত হয়ে মৃত্যু হল বাবা- ছেলের। নদিয়ার কোতোয়ালি থানার জোয়ানিয়া পঞ্চায়েতের বোয়ালিয়া এলাকায় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসছে। মৃতদের নাম দুর্যোধন সাঁতরা (৬২), সঞ্জিত সাঁতরা (২৩)। জানা গিয়েছে সঞ্জিতদের বাড়িতে রয়েছে লোহার খাট। সেখানেই স্ত্রীর সঙ্গে ঘুমাচ্ছিলাম সঞ্জিত। মধ্যরাতে হঠাৎই পাখা থেকে তাদের ঘুমানোর খাটটিতে শর্ট সার্কিট হয়ে যায়। কোনভাবে খাট থেকে লাফ দিয়ে সঞ্জিতের স্ত্রী পরিত্রাণ পেলেও তড়িদাহত হন সঞ্জিত। স্বামীকে ওই অবস্থায় দেখে তার স্ত্রীও চিৎকার করতে থাকেন। বউমার চিৎকার শুনতে পাশের ঘর থেকে ছুঁটে আসেন সঞ্জিতের  বাবা দুর্যোধন সাঁতরা। ছেলে তড়িদাহত হতে দেখে বাঁচাতে গেলে তিনিও তড়িদাহত হন। হইচই শুনে প্রতিবেশীদের ঘুম ভেঙে যায়।   কোনও রকমে বিদ্যুতের কানেকশন বন্ধ করে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা ছেলে ও বাবা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।      

```