Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বাসন্তী হাইওয়েতে ভাঙল কালভার্ট, স্তব্ধ ক্যানিং-সুন্দরবন যান চলাচল

দ্য ওয়াল ব্যুরো, বাসন্তী: বাসন্তী হাইওয়েতে ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল কালভার্ট। ফলে ক্যানিং থেকে সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। ফলে দুপাশের গাড়ি মাঝ রাস্তায় আটকে গিয়েছে। বুধবার আড়াইটে নাগাদ বাসন্তী হাইওয়ের

বাসন্তী হাইওয়েতে ভাঙল কালভার্ট, স্তব্ধ ক্যানিং-সুন্দরবন যান চলাচল

শেষ আপডেট: 17 February 2021 13:35

দ্য ওয়াল ব্যুরো, বাসন্তী: বাসন্তী হাইওয়েতে ভরদুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গেল কালভার্ট। ফলে ক্যানিং থেকে সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। ফলে দুপাশের গাড়ি মাঝ রাস্তায় আটকে গিয়েছে। বুধবার আড়াইটে নাগাদ বাসন্তী হাইওয়ের কুলতলির গৌরদাস পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খরব, এদিন সকালে কালভার্টের গায়ে ফাটল দেখা গিয়েছিল। ফলে পুলিশ সেখান থেকে ভারী গাড়ি চালানো বন্ধ করেছিল। কিন্তু কে শোনে, কার কথা? কোনও কিছুর তোয়াক্কা না করেই ভারী পাথর বোঝাই ট্রাক ওই কালর্ভাটের ওপর উঠে যায়। সেটি চলে যাওয়ার পর হুলমুড়িয়ে পড়ে যায় কালর্ভাটটি। অল্পের জন্য রক্ষা পায় ট্রাকটি। এরপরেই স্তব্ধ হয়ে যায় গাড়ি চলাচল। পথযাত্রীরা পাশে চাষের জমি থেকে রাস্তা পারা পার করছেন। এখনও পর্যন্ত ওই রাস্তায় গাড়ি চলাচল শুরু হয়নি। এমনকি বিকল্প কোনও রাস্তাও নেই গাড়ি চলাচলের জন্য। এদিকে দুপুরে এই ঘটনার পর খবর পেয়ে ঘটনাস্থলে আসতে হয় বাসন্তী থানা পুলিশ বাহিনীকে। কার্লভাটটি যাতে দ্রুত তৈরি করে বাসন্তী হাইওয়ের যান চলাচল সচল করতে চেষ্টা করছে প্রশাসন। তার জন্য বাসন্তী থানার পুলিশ যুদ্ধকালীন পরিস্থিতিতে পিডব্লিউডি সঙ্গে কাজ করছে। পুলিশ সূত্রে খবর, রাত নটার আগে গাড়ি চলাচল শুরু হবে কি না তা বলা যাচ্ছে না। এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রতিবছর এই রাস্তা সারাই হয়। তবু সেই রাস্তা কিছুদিনের মধ্যেই চলাচলের অযোগ্য হয়ে ওঠে। কারণ নিম্নমানের বালি, ইট দিয়ে কাজ হয়। প্রশাসনকে জানালেও কোনও কাজ হয়নি। এর আগেও দুবার এমন হয়েছে। সেই সময় দুপাশের যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

```