
শেষ আপডেট: 29 December 2022 14:46
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: আবাস যোজনার ( Awas Yojana ) ঘর না পেয়ে কোলে ছোট ছোট সন্তানদের নিয়েই জাতীয় সড়ক অবরোধ করলেন আদিবাসী মহিলা চা শ্রমিকেরা (Tea Worker) । বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ির অরবিন্দ অঞ্চলের করলা ভ্যালি চা বাগানের শ্রমিকরা আচমকাই ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। বাচ্চাদের কোলে নিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা।
করলা ভ্যালি চা বাগানের বড়া লাইন এলাকায় কয়েক হাজার মানুষ বসবাস করেন। অভিযোগ, সেখানকার গরিব মানুষ ঘর পায়নি। ঝড়-বৃষ্টি হলে বাড়িতে থাকা যায় না। আশ্রয় নিতে হয় অন্যত্র। তা সত্ত্বেও আবেদন করে ঘর পাচ্ছেন না তাঁরা, এমনই অভিযোগ সকলের।
স্বাস্থ্যভবনে চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার দুই বার ডান্সার
তাদের দাবি, বিডিও তাঁদের গ্রামে গিয়ে সার্ভে করুন তাড়াতাড়ি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। খবর পেয়ে ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানা ও সদর ট্রাফিক পুলিশ উপস্থিত হয়। গ্রামবাসীদের বুঝিয়ে অবরোধ তুলে দেয় তারা।