Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন, প্রখর রোদে মৃত্যু প্রৌঢ়ের

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তীব্র গরমে মাঠে ছাগল চরাতে গিয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে হুগলি গোঘাটের নকুন্দা গ্রামে। মৃতের নাম মিলন দাস (৫৮)। প্রতিদিনের মতোই সকালে ঘোষপুরের মাঠে ছাগল চরাতে গেছিলেন প্রৌঢ় (man)। সঙ্গে ছাতাও ছিল। কিন্তু ম

মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন, প্রখর রোদে মৃত্যু প্রৌঢ়ের

শেষ আপডেট: 11 April 2023 14:21

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: তীব্র গরমে মাঠে ছাগল চরাতে গিয়ে মৃত্যু হল প্রৌঢ়ের। ঘটনাটি ঘটেছে হুগলি গোঘাটের নকুন্দা গ্রামে। মৃতের নাম মিলন দাস (৫৮)।

প্রতিদিনের মতোই সকালে ঘোষপুরের মাঠে ছাগল চরাতে গেছিলেন প্রৌঢ় (man)। সঙ্গে ছাতাও ছিল। কিন্তু মাথায় চড়া রোদ (sun burned) নিয়ে ছাগল চরানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর মাটিতে পরে অজ্ঞান হয়ে যান। মুখ দিয়ে ফেনা উঠে যায়।

স্থানীয়দের তৎপরতায় তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গেছে, অতিরিক্ত গরমে সান স্ট্রোক হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

প্রৌঢ়ের আত্মীয় পরমা দাস জানান, 'মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন। হঠাৎ করে দেখলাম মাঠের মাঝে পড়ে গেলেন। কাছে গিয়ে দেখি মুখ থেকে ফেনা বেরোচ্ছে। তাড়াতাড়ি বাড়িতে খবর পাঠাই। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'

মৃতের আরেক আত্মীয় জানান, সকাল বেলা ১০ নাগাদ বেরিয়েছিল। শরীর খারাপ ছিলই। তার উপর চড়া রোদ। গরমেই এই ঘটনা ঘটল।

প্রসঙ্গত, আবহাওয়া অফিস জানিয়েছে চৈত্র সংক্রান্তি, বর্ষবরণে তাপপ্রবাহের পরিস্থিতি হবে বাংলায়। আগামী শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

পুলিশের হাতে গ্রেফতার ভুয়ো সিবিআই অফিসার! লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ


```