Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

দীনেশকে খোঁচা সুখেন্দুর: এত ঘনঘন দম বন্ধ হলে তো খুব চিন্তার ব্যাপার

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার খোলাখুলি প্রশংসা করে দুদিন আগেই আবহ তৈরি করেছিলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। তার পর শুক্রবার দুপুরে হঠাৎই রাজ্যসভায় বক্তৃতা দিয়ে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন তি

দীনেশকে খোঁচা সুখেন্দুর: এত ঘনঘন দম বন্ধ হলে তো খুব চিন্তার ব্যাপার

শেষ আপডেট: 12 February 2021 09:48

দ্য ওয়াল ব্যুরো: লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার খোলাখুলি প্রশংসা করে দুদিন আগেই আবহ তৈরি করেছিলেন রাজ্যসভায় তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী। তার পর শুক্রবার দুপুরে হঠাৎই রাজ্যসভায় বক্তৃতা দিয়ে তৃণমূলের সাংসদ পদ থেকে ইস্তফা দেন তিনি। শুধু ইস্তফাই নয়, বাংলায় যে রকম রাজনৈতিক সন্ত্রাস চলছে তা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, দলে তাঁর দম বন্ধ হয়ে আসছে। তৃণমূলের শুরুর দিনের নেতা দীনেশ। সম্ভবত তৃণমূল থেকে প্রথম তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। এদিন দীনেশের ইস্তফা নিয়ে প্রতিক্রিয়ায় সংযত মন্তব্য করেছেন প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেছেন, মনটা খারাপ হয়ে গেল। কিন্তু দীনেশের ঝাঁঝালো সমালোচনা রাজ্যসভায় তৃণমূলের ডেপুটি লিডার সুখেন্দু শেখর রায়। তিনি বলেন, লোকসভা ভোটে দীনেশ যখন হেরেছিলেন, তখন তাঁর একবার দমবন্ধ হয়ে গিয়েছিল। তার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে কদিন আগেই রাজ্যসভার সাংসদ হয়েছেন। এখন আবার ফের ওর নাকি দমবন্ধ হয়ে আসছে। হয়তো বিজেপিতে যাবেন। তার পর যদি দেখেন নরেন্দ্র মোদী হারতে বসেছেন, তখন আবার দমবন্ধ হয়ে যাবে। এমন ঘনঘন দমবন্ধ হয়ে এলে তো খুব চিন্তার ব্যাপার। সুখেন্দুবাবু বলেন, রাজ্যসভায় বাজেটের উপর তৃণমূলের দুজনের বলার কথা ছিল। দীনেশের বলার কথা ছিল না। মধ্যাহ্নভোজের বিরতিতে আমি বাড়িতে এসেছিলাম। সভা শুরু হওয়ার পর শাসক দলকে ম্যানেজ করে বলার সময় আদায় করেছেন দীনেশ। সুখেন্দুবাবু বোঝাতে চান, আগে থেকেই সব ঠিকঠাক করে রেখেছিলেন, দীনেশ ত্রিবেদী। নইলে রাজ্যসভার চেয়ারম্যান তাঁকে আচমকা বলার সময় দিতে পারেন না। তাঁর কথায়, যাঁদের দমবন্ধ হয়ে আসছে, তাঁরা দ্রুত চলে গেলেই ভাল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল স্তর থেকে নেতা তুলে এনে রাজ্যসভার সদস্য করবেন। দলের কোনও ক্ষতি হবে না।

```