Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতি

রামমোহন, অরবিন্দ, নেতাজির ছবি টাকায় ছাপবে কি আরবিআই? প্রশ্ন সুখেন্দুশেখরের

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আবদুল কালামের ছবিও ছাপা হতে পারে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে সেই তোড়জোড় শুরু হয়েছে। রবিবার সেই খবর সামনে আসার পর কেন্দ্রীয় ব্যাঙ্কের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তু

রামমোহন, অরবিন্দ, নেতাজির ছবি টাকায় ছাপবে কি আরবিআই? প্রশ্ন সুখেন্দুশেখরের

শেষ আপডেট: 6 June 2022 10:17

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় নোটে মহাত্মা গান্ধীর পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুর, এপিজে আবদুল কালামের ছবিও ছাপা হতে পারে, রিজার্ভ ব্যাঙ্কের তরফে সেই তোড়জোড় শুরু হয়েছে। রবিবার সেই খবর সামনে আসার পর কেন্দ্রীয় ব্যাঙ্কের এই উদ্যোগ নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দুশেখর রায় (Sukhendu Sekhar Ray)।

আরও পড়ুন: সলমনের দুয়ারে খুনের হুমকি চিঠি, ‘তোমাদের অবস্থা হবে মুসেওয়ালার মতো’, নেপথ্যে কি লরেন্স

সোমবার সুখেন্দুশেখর (Sukhendu Sekhar Ray) টুইট করে লিখেছেন, এবছর রাজা রামমোহন রায়, ঋষি অরবিন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর যথাক্রমে ২৫০, ১৫০ এবং ১২৫ বছর পূর্ণ হচ্ছে। এই তিনজনেই ভারতের মহান ব্যক্তিত্ব। ভারতমায়ের এই তিন মহান সন্তানের ছবি দেশের টাকায় ছাপিয়ে আরবিআই কি তাঁদের প্রতি শ্রদ্ধা জানাবে?

https://twitter.com/Sukhendusekhar/status/1533718953188462592?s=20&t=5NyFRkwwcQ7d7AUG1PVARA

বস্তুত রবিবার জানা গিয়েছিল আরবিআইয়ের তরফে রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের ছবি নোটে ছাপানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। অচিরেই ভারতীয় টাকায় গান্ধীজির পাশাপাশি ওই দুজনকেও দেখা যেতে পারে। সেই সূত্র ধরেই সোমবার রিজার্ভ ব্যাঙ্কের উদ্দেশে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন সুখেন্দুশেখর রায়।

টাকায় যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং আবদুল কালামের ছবি ছাপা হবেই তা এখনও নিশ্চিত করে বলা হয়নি। তবে স্বাধীনতা আন্দোলনের বীরযোদ্ধা এবং স্বাধীনতার আগে ও পরবর্তী ভারতে দেশের জন্য বিশেষ অবদান রাখা ব্যক্তিদের জলছবি টাকা বা কাগজের মুদ্রায় ঘুরিয়ে ফিরিয়ে ছাপানোর ভাবনাচিন্তা চলছে। স্বাধীনতার ৭৫তম বর্ষ উদযাপনের অঙ্গ হিসাবেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

https://youtu.be/Ofj_GrXJ2R4

```