
শেষ আপডেট: 1 January 2024 20:44
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: উরুস উৎসবের মেলায় আচমকাই চলল গুলি। এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়াল ধূপগুড়িতে।
ধূপগুড়ি সোনাখালি মাজার রয়েছে। সেই মাজার শরিফের অনুষ্ঠান ঘিরে মেলা বসেছে। সোমবার ছিল দ্বিতীয় দিন। পুলিশের তরফ থেকে সেখানে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। সেখানেই কর্তব্যরত এক হোমগার্ডের বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি ছুটে যায়। গুলি চলার আওয়াজে কিছুক্ষণের জন্য হুলস্থুল কাণ্ড বেঁধে যায় সেখানে।
যদিও ক্ষাণিক বাদে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। পুলিশের তরফ থেকে এই ঘটনায় বিভাগীয় তদন্ত করা হবে বলে জানা গিছে। ঘটনার পরই জলপাইগুড়ি জেলার ডেপুটি পুলিশ সুপার বিক্রমজিৎ লামা সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে তদন্তে নামেন। ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে।