Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

সাতসকালে পাশের বাড়ির ছাদ থেকে উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ, হুলস্থূল রঘুনাথগঞ্জে

দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটির দুই স্কুলপড়ুয়ার অপহরণ ও জোড়া খুনের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সাতসকালে পাশের বাড়ির (neighbour) ছাদ (roo

সাতসকালে পাশের বাড়ির ছাদ থেকে উদ্ধার ছাত্রের রক্তাক্ত দেহ, হুলস্থূল রঘুনাথগঞ্জে

শেষ আপডেট: 9 September 2022 04:56

দ্য ওয়াল ব্যুরো: বাগুইআটির দুই স্কুলপড়ুয়ার অপহরণ ও জোড়া খুনের ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে গেছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই শুক্রবার সাতসকালে পাশের বাড়ির (neighbour) ছাদ (roof) থেকে এক স্কুলছাত্রের (student) রক্তাক্ত মৃতদেহ (dead body) উদ্ধার (found) হল।

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের কাউয়াপাড়া এলাকায়। মৃত ছাত্রের নাম শহিদ আফ্রিদি। ১৬ বছর বয়সি আফ্রিদি জঙ্গিপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র। আদতে রঘুনাথগঞ্জ দু’ নম্বর ব্লকের কাশিয়াডাঙা এলাকার বাসিন্দা আফ্রিদির পরিবার গত ১ সেপ্টেম্বর থেকে কাউয়াপাড়া এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকছিল। ছাত্রের পরিবারের তরফে জানা গেছে, বৃহস্পতিবার বেশ রাত অবধি পড়াশোনা করছিল আফ্রিদি। গভীর রাতে ছেলেকে খুঁজে তার ঘরে যান আফ্রিদির বাড়ির লোকজন। কিন্তু তখন তাকে দেখতে পাননি তাঁরা। বিষয়টি নিয়ে চিন্তায় থাকলেও সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলেন তাঁরা।

সকাল হতেই আফ্রিদির খোঁজ শুরু হয়। তখনই পাশের বাড়ির ছাদ থেকে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। তারা মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। আফ্রিদির ঘাড়ের কাছে রক্তের দাগ দেখা গেছে, আঘাতও রয়েছে শরীরে। তাকে কেউ খুন করেছে, নাকি এটা আত্মহত্যার ঘটনা, সে বিষয়ে এখনও ধন্ধে আফ্রিদির পরিবার। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আফ্রিদিকে কেউ মারধর করে খুন করেছে। কে তাকে খুন করল, কেনই বা পাশের বাড়ির ছাদে তার দেহ মিলল, সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাগুইআটির জোড়া খুনের মূল অভিযুক্ত গ্রেফতার, হাওড়া স্টেশন ঘিরে পাকড়াও 'জামাই'


```