Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদের

চন্দননগরের স্ট্র্যান্ডও এবার কনটেনমেন্ট জোন, বন্ধ হল ঐতিহ্যের রাস্তা

দ্য ওয়াল ব্যুরো: শহরের করোনা সংক্রমণ বাড়তে থাকায় চন্দননগরবাসীর প্রাত্যহিক মিলনক্ষেত্র স্ট্র্যান্ডকেও কনটেনমেন্ট জোনের আওতায় নিয়ে এল জেলা প্রশাসন। জেলাশাসকের নির্দেশে এদিন থেকে বন্ধ হল স্ট্র্যান্ডের গোটা পরিসর। কনটেনমেন্ট জোন হিসেবে নোটিশ ঝ

চন্দননগরের স্ট্র্যান্ডও এবার কনটেনমেন্ট জোন, বন্ধ হল ঐতিহ্যের রাস্তা

শেষ আপডেট: 28 July 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: শহরের করোনা সংক্রমণ বাড়তে থাকায় চন্দননগরবাসীর প্রাত্যহিক মিলনক্ষেত্র স্ট্র্যান্ডকেও কনটেনমেন্ট জোনের আওতায় নিয়ে এল জেলা প্রশাসন। জেলাশাসকের নির্দেশে এদিন থেকে বন্ধ হল স্ট্র্যান্ডের গোটা পরিসর। কনটেনমেন্ট জোন হিসেবে নোটিশ ঝুলিয়ে দেওয়া হল ফরাসি ঐতিহ্যের স্ট্র্যান্ডে। বলা হয়েছে, স্ট্র্যান্ডে আড্ডা, ভ্রমণ সবই এখন বন্ধ থাকবে। জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই এলাকায় কোনও দোকানও খোলা যাবে না। জেলার মোট ২৭টি এলাকা কনটেনমেন্ট বলে ঘোষণা করেছে হুগলি প্রশাসন। তার মধ্যে একটি চন্দননগরের স্ট্র্যান্ড।

আরও পড়ুন

অপেক্ষার শেষ, ভারতের মাটি ছুঁল পাঁচ রাফাল, স্বাগত জানাল বায়ুসেনা

গঙ্গার ধারে স্ট্র্যান্ড হুগলি জেলার ঐতিহাসিক শহর চন্দননগরের ঐতিহ্যের অন্যতম পরিচয়। স্ট্র্যান্ড এলাকায় সাধারণ মানুষের সেভাবে বসবাস না থাকলেও সকাল থেকে রাত এখানে ভিড় করেন বহু মানুষ। অন্য শহর থেকেও অনেকেই আসেন। শিশু থেকে বৃদ্ধ সকলের কাছেই বড় আকর্ষণের এই রাস্তা। প্রাতর্ভ্রমণ থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত এখানে চলে আড্ডা। ফুচকা থেকে চা, মনোহারি সামগ্রী থেকে তেলেভাজা হরেক দোকান রয়েছে স্ট্র্যান্ড এলাকায়। সেই সঙ্গে প্রচুর হকারেরও ভিড় হয় এখানে। এই কারণেই করোনা সংক্রমণ পরিস্থিতিতে এই জমায়েতের জায়গাকে জেলা প্রশাসন কনটেনমেন্ট জোন বলে ঘোষণা করেছে। সম্প্রতি এই এলাকার কয়েকজন ব্যবসায়ী করোনা আক্রান্ত হয়েছেন বলেও খবর। শুধু বিনোদোনের জায়গা হিসেবেই নয়, এই স্ট্র‌্যান্ডের একটি প্রান্তে রানিঘাট থেকেই ছাড়ে গঙ্গার ওপারে উত্তর ২৪ পরগনার জগদ্দল যাওয়ার লঞ্চ। এই স্ট্র্যান্ড রোডেই রয়েছে একাধিক স্কুল, কলেজ, মিউজিয়াম, মহকুমা শাসকের অফিস এবং থানা। মহকুমা সংশোধনাগারও এখানেই। কাছেই চার্চ ও পুরসভার প্রধান অফিস। সব মিলিয়ে হুগলি জেলার অন্যতম পর্যটনের জায়গা স্ট্র্যান্ড অত্যন্তই গুরুত্বপূর্ণ এলাকা। বহু মানুষের সমাগম হওয়া এই এলাকা কতদিনের জন্য কনেটনমেন্ট জোন থাকবে তা অবশ্য জানানো হয়নি।

```