Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

পূর্ব–পশ্চিম মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে জমিদাতাদের বাজার দরে ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে সওয়াল পর্যটন মন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: জমিজটে আটকে থাকা পূর্ব–পশ্চিম মহাসড়কের থমকে থাকা কাজ ফের চালুর জন্য জমিদাতাদের সঙ্গে সংঘাতে না গিয়ে তাঁদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার পথেই হাঁটতে চায় রাজ্য সরকার। এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করলেন পর্

পূর্ব–পশ্চিম মহাসড়কের কাজ দ্রুত শেষ করতে জমিদাতাদের বাজার দরে ক্ষতিপূরণ দেওয়ার পক্ষে সওয়াল পর্যটন মন্ত্রীর

শেষ আপডেট: 27 February 2020 09:01

দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: জমিজটে আটকে থাকা পূর্বপশ্চিম মহাসড়কের থমকে থাকা কাজ ফের চালুর জন্য জমিদাতাদের সঙ্গে সংঘাতে না গিয়ে তাঁদের ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়ার পথেই হাঁটতে চায় রাজ্য সরকার। এ নিয়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকও করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। কারণ ক্ষতিপূরণের মামলার রায় ইতিমধ্যে ফুলবাড়ির জমিদাতাদের পক্ষেই গেছে। সেই সঙ্গে ঘরবাড়ি সরানো সংক্রান্ত মামলাতেও জমিদাতাদের পক্ষেই রায় হয়েছে। তবে এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ। যে কারণে আবারও এই পূর্বপশ্চিম মহাসড়কের কাজ পিছিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

গুজরাটের পোরবন্দর থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার লম্বা এই মহাসড়ক শিলিগুড়ির কাছ দিয়ে অসমের শিলচর পর্যন্ত যাবে। ঘোষপুকুর থেকে ফুলবাড়ি, ধুপগুড়ি, ফালাকাটা, কোচবিহার ও আলিপুরদুয়ারের পথে ১৫৫ কিলোমিটার কাজ হাতে নেওয়া হয়েছে। অথচ এই পথে কয়েক জায়গায় জমিজটে কাজ আটকে রয়েছে। একটি ধাপে মহানন্দা ব্যারেজ থেকে আমাইদিঘি হয়ে জিয়াগঞ্জ পর্যন্ত সমস্যা হয়। এই এলাকায় জমি মিললেও দেখা গেছে, বাজারদরের তুলনায় অনেক কম হারে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়। এখানে ১৫০ জনের মধ্যে ৩০ শতাংশ জমিদাতা ক্ষতিপূরণ পেলেও ঘরবাড়ি সরানোর জন্য ক্ষতিপূরণ চেয়ে মামলায় গিয়েছেন। বাকি ৭০ শতাংশ জমিদাতা বাজারদরে ক্ষতিপূরণ চেয়ে মামলায় যান। তারা জানান, সবাই জমি দিতে প্রস্তুত। কিন্তু জমির বাজারদর মিলছে না।

এই সড়ক নিয়ে এবার পর্যটনমন্ত্রীর সঙ্গে দেখা করেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা। বৈঠকে পর্যটনমন্ত্রী বলেন, “এশিয়ান হাইওয়ে এবং আবাসন দফতর জমি নেওয়ায় আগেও একবার ক্ষতির মুখে পড়েছিলেন এখানকার বাসিন্দারা। আর তাঁরা ক্ষতির মুখে পড়তে চান না। তাই বাজার দরে যাতে দাম দেওয়া হয় সে বিষয়টি নিয়ে ভাবতে হবে। বিষয়টি যেহেতু হাইকোর্টে গিয়েছে তাই জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে আমার দাবি মামলাগুলো তাড়াতাড়ি মিটিয়ে ফেলা হোক। এ ব্যাপারে সরকারি আইনজীবীদের সঙ্গে আমরা কথা বলব। আমরা চাই রাস্তাটি দ্রুত চালু হোক।

একইভাবে ধুপগুড়ি থেকে ফালাকাটা পর্যন্ত ৩১ কিলোমিটার রাস্তার মধ্যে ১০ কিলোমিটারে সমস্যা রয়েছে। এখানে ৬ কিলোমিটার পথের ঝামেলা নিয়ে সেখানকার জমিদাতা এবং আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকে বসবেন গৌতম দেব। ফালাকাটা থেকে আলিপুরদুয়ারের সলসলাবাড়ি পর্যন্ত ৪১.৬৫ কিলোমিটার পথেও কিছুটা জট রয়েছে। ফালাকাটার কাছে কাদম্বিনী চা-বাগান এলাকাতেও বসতি নিয়ে জট। জাতীয় সড়কের আধিকারিকদের সহানুভূতির সঙ্গে বিষয়টি ভেবে দেখার অনুরোধ জানালেন গৌতম দেব। সেই সঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়েই যাতে রাস্তাটি কাজ সম্পন্ন করা হয় তারজন্য যৌথ বৈঠক করার কথাও বলেন মন্ত্রী। তা না হলে, এই অংশের কাজ ঝুলে যাওয়ার আশঙ্কা থাকছে।


```