Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

অসুস্থ মানুষদের পাশে দাঁড়াতে অনলাইন চিকিৎসা পরিষেবা চালু করল বর্ধমান পু‌রসভা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একমাস পূর্ণ হয়েছে লকডাউনের। এখনও বাড়ির বাইরে যাওয়া নিষেধ। বর্ধমানের ডাক্তার মহল্লা বলে পরিচিত খোসবাগানের বেশিরভাব প্রাইভেট ক্লিনিক বন্ধ। তাই হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে রীতিমতো সমস্যায় পড়ে যাচ্ছেন শহরের মানুষ। ম

অসুস্থ মানুষদের পাশে দাঁড়াতে অনলাইন চিকিৎসা পরিষেবা চালু করল বর্ধমান পু‌রসভা

শেষ আপডেট: 25 April 2020 06:38

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: একমাস পূর্ণ হয়েছে লকডাউনের। এখনও বাড়ির বাইরে যাওয়া নিষেধ। বর্ধমানের ডাক্তার মহল্লা বলে পরিচিত খোসবাগানের বেশিরভাব প্রাইভেট ক্লিনিক বন্ধ। তাই হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে রীতিমতো সমস্যায় পড়ে যাচ্ছেন শহরের মানুষ। মুসকিল আসানে এগিয়ে এল বর্ধমান পুরসভা। বর্ধমান পুরসভার উদ্যোগে চালু হল বিনামূল্যে অনলাইন চিকিৎসা পরিষেবা। শুক্রবার পুরসভার পক্ষ থেকে একটি তালিকা প্রকাশিত হয়েছে। সেখানে সোম থেকে শনিবার প্রতিদিন একজন করে ডাক্তারের নাম ও মোবাইল  নম্বর দেওয়া হয়েছে। যেখানে  সরাসরি ফোনে কথা বলে শারীরিক সমস্যার কথা জানাতে পারবেন কেউ। সেই মতো পরামর্শ দেবেন চিকিৎসকরা। স্ত্রী-রোগ, নাক-কান-গলা, চোখ, মেডিসিনের ডাক্তারবাবুরা রয়েছেন এই তালিকায়। বর্ধমান পুরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিত গুহ বলেন, ‘‘এই কঠিন পরিস্থিতিতে মানুষের কোনও রকম অসুবিধা যাতে না হয়, তাই এই উদ্যোগ।পুরসভার এই উদ্যোগে যে চিকিৎসকরা সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ।’’ অন্যদিকে, ইণ্ডিয়ান ডেন্টিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাঁতের সমস্যা সংক্রান্ত বিষয়ে বিনামূল্যে পরামর্শ দিতে শহরবাসীর জন্য দন্ত চিকিৎসকদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ফোন করে দাঁতের সমস্যা নিয়ে পরামর্শ নিতে পারবেন রোগীরা। দন্ত চিকিৎসক সন্দীপন ভট্টাচার্য জানিয়েছেন, লকডাউন চলাকালীন দাঁতের সমস্যাজনিত কারণে যাতে কেউ অসুবিধায় না পড়েন তার জন্য ১৩ জনের ডেন্টিস্টের একটি টিম তৈরি করা হয়েছে। ফোনে বর্ধমানের বাসিন্দারা তাঁদের সমস্যার বিষয়ে ডাক্তারবাবুদের সঙ্গে কথা বলতে পারবেন।’’

```