Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থাকবে 'বিশেষ পর্যবেক্ষক', টোকাটুকি হলে বাতিল হবে স্কুলের অনুমোদন!

দ্য ওয়াল ব্যুরো: মাঝে বাকি আর মাত্র একদিন, তারপরই শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS 2022)। সেই নিয়ে স্কুলে স্কুলে শুরু হয়ে গেছে তৎপরতা। কারণ এই বছরই প্রথম হোম সেন্টারে হবে পরীক্ষা। আর এখানেই প্ৰশ্ন উঠছে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে। শি

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় থাকবে 'বিশেষ পর্যবেক্ষক', টোকাটুকি হলে বাতিল হবে স্কুলের অনুমোদন!

শেষ আপডেট: 31 March 2022 14:14

দ্য ওয়াল ব্যুরো: মাঝে বাকি আর মাত্র একদিন, তারপরই শুরু হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS 2022)। সেই নিয়ে স্কুলে স্কুলে শুরু হয়ে গেছে তৎপরতা। কারণ এই বছরই প্রথম হোম সেন্টারে হবে পরীক্ষা। আর এখানেই প্ৰশ্ন উঠছে পরীক্ষার স্বচ্ছতা নিয়ে। শিক্ষা মহলের একাংশের আশঙ্কা, টোকাটুকি হতে পারে।

তবে তৈরি সংসদও। কোনভাবেই টোকাটুকি বরদাস্ত করবে না সংসদ, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। স্কুলগুলোকে এই বিষয়ে বিশেষ নজর দিতে বলা হয়েছে। জানানো হয়েছে, যদি এমন কোনও ঘটনা সামনে আসে তাহলে সংশ্লিষ্ট স্কুলের অনুমোদন পর্যন্ত বাতিল হতে পারে। শুধু তাই নয়, সুষ্ঠভাবে পরীক্ষা পরিচালনা করার জন্য এবছর প্রথম বিশেষ পর্যবেক্ষকও (Special Observer) নিয়োগ করছে সংসদ।

কারা হবে এই পর্যবেক্ষক? সংসদ সূত্রে খবর, যাঁরা সংসদের বিভিন্ন কাজের তদারকি ও পর্যবেক্ষণের কাজের সঙ্গে যুক্ত তাঁদেরকেই বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে। তাঁরা পরীক্ষা চলাকালীন স্কুলে স্কুলে গিয়ে পরীক্ষা পর্যবেক্ষণ করবেন এবং পুরো পরীক্ষা পরিচালনার ওপর নজর রাখবেন।

২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। জেইই মেইন ও নির্বাচনের জন্য কয়েক দফায় পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান যে, যেদিন যে বিষয়ে পরীক্ষা হচ্ছে সেদিন সেই বিষয়ের শিক্ষক স্কুলে থাকতে পারবেন না।

এবছর মোট ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। ৬৭৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। তবে এবছরের পরীক্ষার দিকে তাকিয়ে অনেকেই। কারণ প্রথম হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে।

করোনায় সুযোগ হারানোদের সিভিল সার্ভিসে বয়সে ছাড়ের আর্জি বিবেচনার পরামর্শ কোর্টের


```