Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

লোহার রড দিয়ে মা'কে পিটিয়ে মারল ছেলে, ফুঁসছে চালসার বস্তি

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নিজের মা'কে লোহার রড ও গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন (murder) করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা (Chalsa) সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি টিক

লোহার রড দিয়ে মা'কে পিটিয়ে মারল ছেলে, ফুঁসছে চালসার বস্তি

শেষ আপডেট: 26 October 2022 13:38

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: নিজের মা'কে লোহার রড ও গাছের ডাল দিয়ে পিটিয়ে খুন (murder) করার অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মেটেলি ব্লকের চালসা (Chalsa) সংলগ্ন মঙ্গলবাড়ি বস্তি টিক লাইন এলাকার। খুনের জেরে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্রের খবর, ধৃতের নাম সাজান ওঁরাও। মৃত মায়ের নাম সোমারী ওঁরাও। বুধবার খবর পেয়ে মেটেলি থানার পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে মা-বাবার সঙ্গে ছেলের ঝগড়া চলছিল। এরপর গভীর রাতে ছেলে এসে নিজের মা'কে লোহার রড ও গাছের ডাল দিয়ে পেটাতে শুরু করে। সেই সময় তার বাবা হেমশঙ্কর ওঁরাও এসে স্ত্রী'কে বাঁচানোর চেষ্টা করলে তাঁকেও মারা হয়। তিনিও গুরুতর আহত হন।

এদিকে ছেলের আঘাতে মাটিতে লুটিয়ে পরে মা।ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। এদিন সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় মেটেলি থানায়। স্থানীয় লোকজনই অভিযুক্ত ছেলেকে বেঁধে রেখে দেয়। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায়। সঙ্গে গ্রেফতার করা হয় 'গুণধর' ছেলেকেও। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

উত্তরপাড়ায় যুবতীকে লক্ষ্য করে অ্যাসিড, পাড়ায় সিসি ক্যামেরা বসানোর দাবি


```