Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গেলেন শোভন-বৈশাখীও, মাতৃবিয়োগের পর সৌজন্য সাক্ষাৎ

দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গতকালই মাতৃবিয়োগ ঘটেছে পার্থ বাবুর। তারপর থেকে একে একে অনেকেই যাচ্ছেন তাঁর বাড়িতে সমবেদনা জানাতে। ব্যতিক্রম হলেন না শোভন-বৈশাখীও। গতক

পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গেলেন শোভন-বৈশাখীও, মাতৃবিয়োগের পর সৌজন্য সাক্ষাৎ

শেষ আপডেট: 14 June 2021 15:35

দ্য ওয়াল ব্যুরো: পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে গেলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। গতকালই মাতৃবিয়োগ ঘটেছে পার্থ বাবুর। তারপর থেকে একে একে অনেকেই যাচ্ছেন তাঁর বাড়িতে সমবেদনা জানাতে। ব্যতিক্রম হলেন না শোভন-বৈশাখীও। গতকাল পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ি গিয়েছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ও। দলবদলের জল্পনার মাঝে এই সাক্ষাৎ নিয়ে নানা কথা হাওয়ায় ভাসছিল। তবে একে নেহাতই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেছিলেন প্রাক্তন বনমন্ত্রী। এদিন দেখা গেল, মাতৃহারা পার্থ চট্টোপাধ্যায়কে সমবেদনা জানাতে তাঁর বাড়ি গিয়েছিলেন বিজেপি বিধায়ক মনোজ টিজ্ঞাও। তাছাড়া তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্বের আনাগোনা তো রয়েইছে। একুশের ভোটের আগেই বিজেপি ছেড়েছেন শোভন চট্টোপাধ্যায়। তিনি এখন কোনও দলেরই সদস্য নন। তবে মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পর শোভন চট্টোপাধ্যায়কে নিয়েও যে জল্পনা একেবারে হয়নি, তা নয়। তার মাঝেই এদিল যুগলে নাকতলায় হাজির হলেন শোভন বৈশাখী।

```