Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিংয়ে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটিরইচ্ছেশক্তির বারুদে আগুন ধরাল ধোনির পেপ টক! নাইটদের বিঁধে দুরন্ত কামব্যাক নুর আহমেদেরময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দ

বিজেপির হয়ে ভোট চেয়ে তৃণমূলকে ফোন শিশির অধিকারী, অডিও ক্লিপ ভাইরাল

রাত পোহালেই কাঁথি (Kanthi) পুরসভার ভোট। অধিকারী গড়ে পদ্ম শিবিরের (BJP) প্রার্থীদের জেতাতে প্রচারও সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু এবার কী সেই খাতাতেই নাম লেখালেন তাঁরই বাবা শিশির অধিকারী (Shishir Adhikari)?

বিজেপির হয়ে ভোট চেয়ে তৃণমূলকে ফোন শিশির অধিকারী, অডিও ক্লিপ ভাইরাল

শেষ আপডেট: 26 February 2022 13:33

রাত পোহালেই কাঁথি (Kanthi) পুরসভার ভোট। অধিকারী গড়ে পদ্ম শিবিরের (BJP) প্রার্থীদের জেতাতে প্রচারও সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। কিন্তু এবার কী সেই খাতাতেই নাম লেখালেন তাঁরই বাবা শিশির অধিকারী (Shishir Adhikari)? সম্প্রতি ভাইরাল হওয়া একটি অডিও টেপ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি এলাকায়। শিশিরবাবু, এখনও খাতায় কলমে তৃণমূলেই (TMC) আছেন, তবে অডিও ক্লিপে শোনা গেল সেই শিশিরবাবু গলা, সেখানে বিজেপির হয়ে ভোট চাইছেন তিনি! শনিবার সকালে যে অডিও ক্লিপ প্রকাশ পেয়েছে, যদিও তাঁর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল। তবে এই অডিওতে দু'জনের গলা পাওয়া যায়। সেখানে এক কন্ঠস্বরকে বলতে শোনা গেল, 'আমি শিশির অধিকারী বলছি!' আর অপর কন্ঠটি দাবি করেন তাঁর নাম '১৩ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ'। পরিচয়পর্বের পর, প্রথমজন বলেন, 'আমার ছেলে বলেছিল, আপনাকে ফোন করে একবার বলতে। একটু দেখে দেবেন বাবা!' অর্থাৎ, 'শুভেন্দুর প্রার্থীকে' দেখে দেওয়ার কথা বলা হয়। কিন্তু শিশিরবাবু ফোনে বিজেপির প্রার্থীকে দেখে নিতে বলছেন? সন্দেহ করে সেই প্রশ্নই জিজ্ঞাসা করেন 'নিত্যানন্দ'। আরও পড়ুনঃ মাওবাদী পোস্টারে পুলিশকে হুঁশিয়ারি, ভোটের আগে চাঞ্চল্য ততক্ষণে ফোনের ওপারে 'শিশিরবাবু'র নামের ফোন করা ব্যক্তিটি বুঝে ফেলে সুকৌশলে এড়িয়ে যান প্রসঙ্গ। বলেন, 'আমি বলব ভদ্রলোককে দেবেন। চোর-ডাকাতকে দেবেন না। তৃণমূলে যারা আছেন সেটা আপনি আমার থেকে বেশি জানেন।' এখানেই থেমে যায় না কথোপকথন। পাল্টা 'নিত্যানন্দ', 'শিশিরবাবু'কেই ভোটের ময়দানে নেমে পড়তে বলেন। বেশ কিছুদিন ধরে তৃণমূল অভিযোগ করে চলেছে, শিশিরবাবু বিভিন্ন ভোটারদের ফোন করে বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছেন। কিন্তু কোন ফোনে কথোপকথনের অডিও ছিল না তৃণমূলের কাছে। তবে ভোটের আগেরদিন হঠাৎই এমন চাঞ্চল্যকর অডিও ছড়িয়ে পড়ল। সাংসদ শিশির অধিকারীর অডিও ভাইরাল নিয়ে জেলা সিপিআইএমের সম্পাদক নিরঞ্জন সিহি বললেন, 'মুদ্রার এপিঠ ওপিঠ। শিশির অধিকারী আসলে বিজেপি, তৃণমূল নয়। এই দুই দলই তোলাবাজ দল। আমরা এর আগে বারে বারে অভিযোগ করে আসছি এটা প্রমাণিত হল। শিশিরবাবু তৃণমূলের সংসদ থেকে ওই দলে বিরাজ করছেন এবং বিশ্বাসঘাতকতা করেছেন।'

```